মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনাই, নয়া ফর্মুলায় মধ্যস্থতার চেষ্টা রামদাসের

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে গিয়েছে। দুই দল একে অপরের সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছে।

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে গিয়েছে। দুই দল একে অপরের সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছে। এমনকী কেন্দ্রে শিবসেনা-বিজেপি জোট আজ অতীত। তবে এর মধ্যেও আশার আলো ছাড়ছেন না এনডিএ-র আরেক শরিক তথা মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আটাওয়ালে।

মহারাষ্ট্রে সরকার গড়বে বিজেপি-শিবসেনাই, নয়া ফর্মুলায় মধ্যস্থতার চেষ্টা রামদাসের

কেন্দ্রীয় সরকারে তিনি মন্ত্রী। এই মন্ত্রীমশাই এখনও দাবি করছেন, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার গঠিত হবে। তাঁর কথায়, তিনি বিজেপিশিবসেনার মধ্যে সেতুবন্ধনের কাজ করছেন। ইতিমধ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই বিষয় নিয়েই তিনি বিজেপির সঙ্গে কথা বলেছেন।

তিনি নতুন ফর্মুলা দিয়েছেন শিবসেনাকে। সেখানে তিন বছর মুখ্যমন্ত্রী থাকবেন বিজেপির কেউ। দুবছরের জন্য মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে শিবসেনাকে। এই প্রসঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নাম করে তিনি বলেছেন, বিজেপি যদি এই ফর্মুলায় রাজি থাকে তাহলে শিবসেনা রাজি রয়েছে।

এই দাবি নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহকে মানানোর চেষ্টা করেছেন রামদাস। এই নতুন ফর্মুলার কথাও তিনি বলেছেন। এক্ষেত্রে অমিত শাহ নাকি রামদাসকে বলেছেন, চিন্তার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে। মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকারই গঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+