'রামভক্ত গোপাল নাম হ্যায় হামারা..বাকি ..', জামিয়ায় হামলার আগে ফেসবুক-লাইভে কী উঠে আসে

' রামভক্ত গোপাল নাম হ্যায় হামারা, বায়ো মে ইতনা হি কাফি হ্যায় , বাকি সহি সময় আনে পর.... জয় শ্রী রাম ', এমনই 'ইনট্রো' তাঁর ফেসবুক পেজ খুলতেই দেখা যায়। যার সম্পর্কে কথা হচ্ছে তার বিরুদ্ধে রাজধানীর জামিয়া চত্বরে গুলি চালানোর অভিযোগ রয়েছে।আর সেই ঘটনা আপাতত দেশের তামাম মিডিয়ায় ক্যামেরাবন্দি। এমন হামলার আগে ফেসবুক লাইভে ছিল রামভক্ত। তার ফেসবুক পেজ খুলতেই একাধিক তথ্য উঠে আসছে , যা গায়ে কাঁটা লাগিয়ে দেওয়ার মতো।

 হামলার আগে ফেসবুক লাইভ

হামলার আগে ফেসবুক লাইভ

এদিন দুপুরে জামিয়া চত্বরে আচমকাই বন্দুক উঁচিয়ে তেড়ে যায় জনৈক রামভক্ত গোপাল। আচমকা গুলি ছুঁড়তে থাকেন। আর সেই গুলি ছোড়ার খানিকক্ষণ আগে ওই এলাকা থেকে ফেসবুকে লাইভেও সে ছিল বলে জানা যায়।

 হামলার আগে ফেসবুক লাইভ

হামলার আগে ফেসবুক লাইভ

এদিন দুপুরে জামিয়া চত্বরে আচমকাই বন্দুক উঁচিয়ে তেড়ে যায় জনৈক রামভক্ত গোপাল। আচমকা গুলি ছুঁড়তে থাকেন। আর সেই গুলি ছোড়ার খানিকক্ষণ আগে ওই এলাকা থেকে ফেসবুকে লাইভেও সে ছিল বলে জানা যায়।

কোথাকার বাসিন্দা এই রামভক্ত গোপাল?

কোথাকার বাসিন্দা এই রামভক্ত গোপাল?


পুলিশ সূত্রের দাবি, উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের বাসিন্দা এই আততায়ী। ফেসবুকে বারবার শাহিনবাগ হামলার বিরোধিতাও করতে দেখা গিয়েছে রামভক্ত গোপালকে। আর এদিনের জামিয়ার হামলার কয়েক মুহূর্ত আগেই সেই ফেসবুক থেকে লাইভে ছিল এই রামভক্ত গোপাল।

রামভক্তের প্রোফাইল কী বলছে

রামভক্তের প্রোফাইল কী বলছে

'আমি এখানে একা হিন্দু' এমন নামাঙ্কিত বহু স্টেটাস দেখা গিয়েছে রামভক্তের ফেসবুক পোস্টে। আবার কোথাও লেখা এই আমার শেষযাত্রা। আর এদিনের লাইভে রামভক্ত গোপালের দাবি জনৈক চন্দন নামের ব্যক্তির হত্যার বদলা নিতে আজ জামিয়া চত্বরে এমন হামলা রামভক্ত চালিয়েছে বলে খবর। বেশ কয়েকটি ছবিতে বন্দুক হাতেও দেখা যায় রামভক্তকে।

মহাত্মার মৃত্যুবার্ষিকীতে মিছিলে হামলা রামভক্তের

মহাত্মার মৃত্যুবার্ষিকীতে মিছিলে হামলা রামভক্তের

জামিয়া চত্বরে এদিন মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে একটি সিএএ বিরোধী মিছিল রাজঘাট পর্যন্ত যাচ্ছিল। আর সেই সময়ই রামভক্ত গুলি চালাতে থাকে। মুহূর্তে আহত হয়ে পড়েন জামিয়া ছাত্র শাদাব ফারুক। ফারুকের অবস্থা আপাতত সুস্থির। তিনি ভর্তি রয়েছেন দিল্লি এইমসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+