যোগ দিতে চান বিজেপিতে,তাই নিজের দল থেকেই ইস্তফা দিলেন রাখি সাওয়ন্ত

তবে রাপের সঙ্গ ছাড়ার পিছনে রাখির আর একটি উদ্দেশ্য রয়েছে । নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্খা পূরণ করতে রাখী বিজেপিরই দ্বারাস্থ হতে চাইছেন। অর্থাৎ বিজেপিতে যোগ দিতে চাইছেন তিনি। আর সেই আশা নিয়েই এবার দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব তথা, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাখি। যদিও এখনও কোনও দিনক্ষণ ঠিক হয়নি তাঁর দিল্লিযাত্রার।
রবিবারদিন রাখি একটি সাংবাদিক বৈঠকে জানান, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিজেপিতেই যোগ দিতে চান তিনি। বিজেপি নেতৃত্বও যে তাঁকে সেই সুযোগ দেবে সে বিষয়ে তিনি নিশ্চিত বলেও জানিয়েছেন। এমনকী রাখি এও জানিয়ে দিয়েছেন, আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি, শুধু বিজেপিতে যোগ দিয়ে জনকল্যাণমূলক কাজই করবেন রাখি।
আর আইটেম গার্ল তকমা চাই না, ভাল চরিত্র পেলে তবেই অভিনয় করব : রাখি
গত মাসে একটি সাংবাদিক সম্মেলনে রাখি বলেছিলেন, মানুষের চেয়েছিল রাখি নির্বাচনে লড়াই করুক। জনাদেশ মেনেই আমি নির্বাচনের যুদ্ধে পা রেখেছি। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে মোদী প্রসঙ্গে নিজের সমর্থনের কথা জানিয়েছিলেন তিনি। রাখির দাবি, বিজেপির তরফে তাঁকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। কিন্তু তাতে রাজি হননি রাখি।
রাখির যুক্তি ছিল, আমাকে বাংলার শ্রীরামপুরের আসন দেওয়া হচ্ছে। কিন্তু আমি মুম্বইয়ের মেয়ে। আমি হিন্দি ও মারাঠী ভাষা জানি। আমি পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা জানি না। তাহলে আমি কেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এরপর মুমবই থেকেই নির্বাচনী লড়াই করবেন বলে নিজের দল রাষ্ট্রীয় আম পার্টি গঠন করেন রাখি।
কিন্তু এখন বিজেপি নেতৃত্বের কাছে একটিবারের সুযোগের দরবার জানাচ্ছেন তিনি। এমনকী রাখির কথায় তিনি চলচ্চিত্র দুনিয়া ছেড়ে দেবেন এবং মানুষের জন্য ও মহিলাদের মর্যাদা ও সম্মানের জন্য লড়াই চালাবেন। আর আইটেম গার্ল তকমা চান না তিনি। তাই শুধুমাত্র ভাল চরিত্র পেলেই তবে অভিনয় করবেন রাখি।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের











Click it and Unblock the Notifications