রেলকর্মীদের কিছু প্রোফাইল বদলে যাবে, কারও কাজ হারানোর ভয় নেই! আশ্বাস বোর্ডের

রেলের কর্মীদের নির্দিষ্ট কাজের প্রোফাইল বদলে যেতে পারে, কিন্তু কারও কাজ হারানোর ভয় নেই! শুক্রবার রেলওয়ে বোর্ডের তরফে এক অনলাইন বিবৃতি্তে জানানো হয়েছে এ কথা।

রেলের কর্মীদের নির্দিষ্ট কাজের প্রোফাইল বদলে যেতে পারে, কিন্তু কারও কাজ হারানোর ভয় নেই! শুক্রবার রেলওয়ে বোর্ডের তরফে এক অনলাইন বিবৃতি্তে জানানো হয়েছে এ কথা। জাতীয় ট্রান্সপোর্টার একটি চিঠি ইস্যু করে জেনারেল ম্যানেজারের কাছে প্রশ্ন রেখেছিল ৫০ শতাংশ শূন্যপদ পূরণ এবং নতুন পোস্ট তৈরিতে বিরত থাকা নিয়ে।

রেলকর্মীদের কিছু প্রোফাইল বদলে যাবে, কারও কাজ হারানোর ভয় নেই

এর প্রত্যুত্তরে রেলওয়ে বোর্ডের মহাপরিচালক আনন্দ এস খতি জানান, রেল 'রাইটসাইজিং' করবে, 'ডাউনসাইজিং' করবে না। তিনি বলেছিলেন, জাতীয় পরিবহনে প্রযুক্তিগত হস্তক্ষেপের কারণে কিছু নির্দিষ্ট প্রোফাইলের পরিবর্তন হতে পারে, যেখানে কর্মীরা পুনরায় দক্ষ হবে, তবে চাকরির কোনও ক্ষতি হবে না।

রেলওয়ে বোর্ডের মহা পরিচালক ববলেন, "আমরা অধিকারকেই সর্বাগ্রে বিবেচনা করব এবং তার ক্ষুদ্রতরকরণ করব না। কোনও সন্দেহ নেই যে ভারতীয় রেল দেশের বৃহত্তম নিয়োগকারী হিসাবেই থাকবে। আমরা দক্ষতা থেকে আরও দক্ষতার চাকরিতে চলে যাব।"

তিনি বলেন, বৃহস্পতিবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হ'ল অকার্যকরী, নিরাপত্তাবিহীন শূন্য পদসমূহকে প্রত্যাহার করার। রেলওয়ে অবকাঠামোগত প্রকল্পগুলির জন্য অতিরিক্ত সুরক্ষিত পোস্ট তৈরি করতে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেছেন যে, বিভিন্ন বিভাগের পদগুলিতে নিয়োগ যথারীতি চলবে। যে যে পদগুলিকে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই পদগুলিতে কোনওভাবে প্রভাবিত করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+