সংকটে দেশ, আগামিকাল তাই ৫০ তম জন্মদিন উদযাপন করবেন না রাহুল গান্ধী
সংকটে দেশ, আগামিকাল তাই ৫০ তম জন্মদিন উদযাপন করবেন না রাহুল গান্ধী
আগামিকাল ৫০ বছরে পড়বেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মহামারীতে দেশে মরছে মানুষ। লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনে শহিদ হচ্ছেন জওয়ানরা। দেশের এই দুর্দিনে উৎসব মানায় না। তাই নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

আগামিকাল পঞ্চাশে পা দিচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কিন্তু জন্মদিনের কোনও উৎসব তিনি পালন করবেন না বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। দলীয় কর্মীদের অনুরোধ করা হয়েছে কোথাও জেন কেক কাটা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার যেন না দেওয়া হয়।
দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনার গ্রাসে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। অন্যদিকে চিনা আগ্রাসনে ভারতীয় সেনারা প্রাণ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জন্মদিনের উৎসব মানায় না। তাই আগামীকাল ত্রাণ বিলিতেই কাজ করবেন কংগ্রেস নেতা এমনই বিবৃতি দিয়ে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications