মোদীকে একহাত নিয়ে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে তুমুল তোপ রাহুলের! সরগরম দিল্লি

মোদীকে একহাত নিয়ে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে তুমুল তোপ রাহুলের! সরগরম দিল্লি

স্পিকার ওম বিড়লা ও মোদী সরকারকে একহাত নিয়ে তুমুল তোপ দাগলেন রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ থেকে শুরু করে গুজরাতে কংগ্রেস ।খন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে, তখন দিল্লিতে মোদী সরকারকে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে তোপ দেগে পারদ খানিকটা চড়ালেন রাহুল গান্ধী।

ঋণখেলাপীর সঙ্গে যুক্তদের প্রসঙ্গ

ঋণখেলাপীর সঙ্গে যুক্তদের প্রসঙ্গ

এদিন সংসদে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন , কেন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এখনও ব্যাঙ্ক ঋণ খেলাপির সঙ্গে জড়িত ৫০ জনের নাম ঘোষণা করছে না? উল্লেখ্য, ইয়েস ব্যাঙ্কের সাম্প্রতিক দেউলিয়া হওয়ার ঘটনাকে সামনে রেখে রাহুল এভাবে তোপ দাগেন বিরোধী শিবিরের দিকে।

আর্থিক সংকট ও রাহুলের তোপ

আর্থিক সংকট ও রাহুলের তোপ

ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠানা রানা কাপুর গ্রেফতার হতেই রাহুল গান্ধী ক্রমাগত তোপ দাগেন মোদী সরকারের বিরুদ্ধে। এদিন সংসদে বিজেপিকে কার্যত একহাত নিয়ে রাহুলের প্রশ্ন, ব্যাঙ্কিং সেক্টরের আটকে থাকা ঋণ তুলতে সরকার কোন কোন পদক্ষেপ নিচ্ছে? এই পদক্ষেপেরে কথা জনসমক্ষে কেন মোদী সরকার ঘোষণা করছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।

ওম বিড়লাকে একহাত নিলেন রাহুল

ওম বিড়লাকে একহাত নিলেন রাহুল

এদিন, সংসদে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ওয়েনাদের সাংসদ রাহুল বলেন, স্পিকার ওম বিড়লা তাঁকে 'সাপ্লিমেন্টারি প্রশ্ন' ও সংসদে জিজ্ঞাসা করা থেকে আটকাচ্ছেন। যা তাঁর অধিকারের বিরুদ্ধে। উল্লেখ্য, সাম্প্রতিক কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ওম বিড়লার এমন আচরণ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল।

 রাহুলকে জবাব অনুরাগের

রাহুলকে জবাব অনুরাগের

এরপর রাহুলকে জবাব দিতে সংসদে উঠে দাঁড়ান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে যাঁরা ঋণ নিয়েছিলেন , তাঁরা এখন ঋণখেলাপি করছেন। আর কংগ্রেস তাঁদের ঢাকা দিতে এমন প্রশ্ন তুলছে। অনুরাগের দাবি, ব্যাঙ্কিং সেক্টর নিয়ে বিজেপির বিরুদ্ধে যাঁরা প্রশ্ন তুলছেন , তাঁরা ইন্টারনেটে গেলেই ঋণখেলাপির সঙ্গে জড়িতদের নাম পেয়ে যাবেন। রাহুল শুধু বিজেপিতে তোপ দাগতেই এমন প্রশ্ন তুলছেন। দাবি করেন অনুরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+