‘সংঘাতের আবহেও চিনের মুখে মোদীর প্রশংসা কেন ?’ প্রশ্ন রাহুলের
‘সংঘাতের আবহেও চিনের মুখে মুখে মোদীর প্রশংসা কেন ?’ প্রশ্ন রাহুলের
ভারত চিন সংঘাতের আবহেই এবার আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। গোটা দেশে যখন চিনের আগ্রাসী মনোভাবের জন্য চিনের বিরুদ্ধে এক জোট হতে চাইছে তখন মোদী সর্বদলীয় বৈঠকে বলেন ভারতীয় ভূখন্ডে কোনও চিনা সেনাই ঢোকেনি। এদিন এই বিষয়েই মোদীকে তোপ দাগেন রাহুল।

শুক্রবারের সর্বদলীয় বৈঠকে মোদী বলেন, “ লাদাখে কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই। আমাদের কোনও সেনা চৌকি অন্য কারও দখলেও নেই।” এদিকে মোদীর এই মন্তব্যের পরেই স্বাভাবিক ভাবে চিনা সংবাদমাধ্যম গুলি মোদীর খানিক প্রশংসা করতে মাঠে নামেন। এমতাবস্থায় মোদীর নীতি নিয়ে চিনা সংবাদমাধ্যমের প্রশংসা বিষয়ক একটি প্রতিবেদন টুইটারে শেয়ার করে রাহুল প্রশ্ন করে, “ চিন আমাদের সেনাদের মেরেছে। চিন আমাদের জায়গা জবরদখল করছে। তবুও সংঘাতের আবহেও চিনের মুখে মোদীর এত প্রশংশা কেন ? ”
China killed our soldiers.
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2020
China took our land.
Then, why is China praising Mr Modi during this conflict? pic.twitter.com/iNV8c1cmal
এর আগে ভারত-চিন ইস্যু ভারতের ধীরে চলো সমঝোতার নীতিকে তীব্র ভাষায় কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে 'সারেন্ডার মোদী’ বলেও কটাক্ষ করতে দেখা যায় রাহুল গান্ধীকে। শুক্রবারের বৈঠকের পর একটি জাপানি সংবাদমাধ্যমের বক্তব্য তুলে টুইটারে তীব্র ভাষায় আক্রমণ করে রাহুল গান্ধী লেখেন, “নরেন্দ্র মোদী প্রকৃত অর্থেই সারেন্ডার মোদী।” এই প্রসঙ্গে কেন্দ্রের তীব্র সমালোচনা করে কংগ্রেসের যুক্তি চিনের হাতে ভারতের অংশ তুলে দিচ্ছেন স্বয়ং মোদী। কার্যত আত্মসমপ্রণ করছে নয়াদিল্লি।












Click it and Unblock the Notifications