পাটনায় কোভিড হাসপাতাল দেখে চমকে উঠল কেন্দ্রীয় দল, টুইটে কী লিখলেন রাহুল গান্ধী

পাটনায় কোভিড হাসপাতাল দেখে চমকে উঠল কেন্দ্রীয় দল, টুইটে কী লিখলেন রাহুল গান্ধী

পাটনার কোভিড হাসপাতালের অবস্থা দেখে চমকে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। বিপুল সংক্রমণের সম্ভাবনার কথা রিপোর্টে উল্লেখ করেছিলেন তাঁরা। এই নিয়ে টুইটে নীতীশ সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিহারে করোনা সংক্রমণ

বিহারে করোনা সংক্রমণ

বিহারে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। বিহােরর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রকও। পরীক্ষা কম হওয়ার কারণে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে বিহারে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরেই বিহার স্থান পেতে চলেছে এমনই আশঙ্কার কথা জানানো হয়েছিল।

নীতীশ সরকারের সমালোচনা

নীতীশ সরকারের সমালোচনা

কেন্দ্রীয় প্রতিনিধিদল সম্প্রতি বিহারে নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানকার করোনা িচকিৎসার ব্যবস্থাপনা দেখে চমকে গিয়েছিলেন তাঁরা। নীতীশ সরকারের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিনিধিদল জানিয়েছিলেন, মহামারী মোকাবিলায় অত্যন্থ খারাপ অবস্থায় রয়েছে বিহার।

করোনা মৃতের স্তুপ হাসপাতালে

করোনা মৃতের স্তুপ হাসপাতালে

করোনা আক্রন্ত হয়ে একাধিক মৃতের দেহ হাসপাতালের মধ্যেই স্তূপ হয়ে পড়ে রয়েছে। রোগীরা ভর্তি রয়েছেন সেই ওয়ার্ডের মধ্যেই স্তূপ করে রাখা হয়েছে করোনা মৃতদের দেহ। করোনা সংক্রমণের প্রবল সম্ভাবনা নিয়েই চলছে হাসপাতাল। অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলছে চিকিৎসা। হাসপাতালের সেই পরিস্থিতি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। েটলিভিশনেও ছড়িয়ে পড়েছে সেই ছবি।

 রাহুলের আক্রমণ

রাহুলের আক্রমণ

টেলিভিশনের পর্দায় পাটনার হাসপাতালে সেই দৃশ্য দেখার পর টুইটে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কটাক্ষ করে তিিন লিখেছেন, হাসপাতালের ওয়ার্ডের মধ্যে পড়ে থাকা করোনা মৃতদের দেহই বলে দিচ্ছে বিহারে নীতীশের সুশাসনের ছবি। প্রসঙ্গত উল্লেখ্য আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা ভোট হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+