সনিয়ার সঙ্গে বৈঠক হয়েছে আগেই! কংগ্রেসকে নিয়ে নতুন পরিকল্পনার পরে এবার পিকেকে রাহুলের প্রস্তাব নিয়ে জল্পনা
মঙ্গলবার প্রশান্ত কিশোর (prashant kishor) বৈঠক করেন রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন গান্ধী পরিবারের কাছের বলে পরিচিত কেসি ভেনুগোপালও। কংগ্রেসকে (congress) চাঙ্গা করতেই যে এই বৈঠক, নাম প্র
মঙ্গলবার প্রশান্ত কিশোর (prashant kishor) বৈঠক করেন রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন গান্ধী পরিবারের কাছের বলে পরিচিত কেসি ভেনুগোপালও। কংগ্রেসকে (congress) চাঙ্গা করতেই যে এই বৈঠক, নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথা বলে এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সোনিয়া গান্ধীর সঙ্গে আগেই বৈঠক করেছেন পিকে
মঙ্গল বৈঠক ছিল মে মাসে সোনিয়া গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকের পরবর্তী অংশ। এছাড়াও প্রশান্ত কিশোর কংগ্রেস অন্য শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন বলে সূত্রের খবর। সেখানে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে আলোচনা হয়েছে। তবে কংগ্রেসের তরফে এব্যাপারে কিছুই বলা হয়নি। তবে সেই আলোচনায় থাকা কংগ্রেসের দুই শীর্ষ নেতা প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয়টিকে জোরালো করেছেন। যদিও প্রশান্ত কিশোর নিজে কংগ্রেসের যোগদানের বিষয়টিতে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

রাহুলই হোন সংসদীয় বোর্ডের প্রধান
সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরের টিম কংগ্রেসের জন্য যে উপদেশ সব থেকে প্রথমে দিয়েছে, তা হল রাহুল গান্ধীই কংগ্রেসের সংসদীয় বোর্ডের প্রধান হোন। যে বোর্ড বেশ কিছু ইস্যু নিয়ে দলের অবস্থান পরিষ্কার করবে। এই দাবি করেছিলেন কংগ্রেসের তথা কথিত ২৩ জনের গোষ্ঠীও। তবে প্রশান্ত কিশোর যদি কংগ্রেসে যোগ দেন তাহলে আইপ্যাক কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা ২০১৪ থেকে বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়া বহু পেশাদারের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রশান্ত কিশোরের।
তবে প্রশান্ত কিশোরকে কংগ্রেসে অন্তর্ভুক্ত করলে গান্ধী পরিবারের সিদ্ধান্তকে যেমন কংগ্রেসের নেতা-কর্মীরা সমর্থন করবেন, অন্যদিকে দলের মধ্যে কর্পোরেট ব্যবস্থাপনাকে অনেকে মেনে নাও নিতে পারেন।

রাহুল কংগ্রেসের যোগ দিতে আহ্বান করেছেন
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের দুই নেতার নাম করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে বলেছেন, যদি তাঁর(পিকে) নির্বাচনে কংগ্রেসকে সাহায্য করার ইচ্ছা থাকে, তাহলে কংগ্রেসে যোগ দিন। তবে জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের পরিকল্পনায় ১৩৫ বছরের কংগ্রেসের ভোল বদল করে, নতুন পদ তৈরি করে, নতুন সংসদীয় বোর্ড গঠনের পরিকল্পনা করেছেন প্রশান্ত কিশোর। ভোট কুশলীর দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর থেকে প্রশান্ত কিশোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে চলছেন বলে সূত্রের খবর।

রাহুলের সঙ্গে বন্ধুত্ব ২০১৭ থেকে
তবে রাহুল গান্ধীর সঙ্গে প্রশান্ত কিশোরের বন্ধু মোটেও সাম্প্রতিক সময়ের নয়। ২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার সময় থেকেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রশান্ত কিশোরের। সেই সময় তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। তবে অভিযোগ ছিল নিজের মতো করে রণকৌশল তৈরি করতে পারেননি।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক দুই দলকে সাফল্য এনে দিয়েছেন। এই পরিস্থিতিতে যদি তিনি কংগ্রেসে যোগ দেন, তা কংগ্রেসকে অক্সিজেন যোগাবে। তবে তা ২০২৪-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে বাধা হয় কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে সবাইকেই।












Click it and Unblock the Notifications