কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর চালিয়ে সোজা সংসদে রাহুল গান্ধী
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্রাক্টর চালিয়ে সোজা সংসদে রাহুল গান্ধী
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাক্টর চালিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে এলেন কংগ্রেস নেতা। তিনি মোদী সরকারকে নিশানা করে বলেেছন, সরকারের মতে সংসদের বাইরে যে কৃষকরা প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা আসলে জঙ্গি। এবং দেশের কৃষকরা ভীষণ খুশি। কিন্তু সত্যিটা হল সরকার দেশের অন্নদাতাদের অধিকার কেড়ে নিচ্ছে।

ট্রাক্টর চালালেন রাহুল
কৃষকদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগেই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস। সংসদের বাইরে অবস্থান বিক্ষোভে থাকা কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনে এলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন যাঁদের জঙ্গি বলছে সরকার। আসলে তাঁদের অধিকার কেড়ে নিয়েছে মোদী সরকার।

মোদীকে নিশানা রাহুলের
কৃষি আইনের প্রতিবাদে সংসদের বাইরে লাগাতার অবস্থান বিক্ষোভ করে চলেেছন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহার করতে হবে সরব হয়েছেন তিনি। কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে মোদী সরকার। এই কৃষি আইনে শিল্পপতিদের লাভ বেশি। এমনই অভিযোগ করেছেন তিনি। রাহুল অভিযোগ করেছেন কৃষকদের নিজেদের কথা বলতে দিচ্ছে না মোদী সরকার। গোটা দেশ জানে মোদী সরকার কেবল ২-৩ জন শিল্পপতিদের জন্য কাজ করছেন।

গ্রেফতার রণদীপ সুরজেওয়ালা
১৪৪ ধারা ভেঙে ট্রাক্টর চালিয়ে মিছিল করে সংসদ চত্ত্বরে ঢোকায় বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে রয়েছেন রণদীপ সুরজেওয়ালাও। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। উত্তাল লোকসভা শেষ পর্যন্ত মুতুলবি করে দেওয়া হয়েছে দুপুর ২টো পর্যন্ত।

উত্তাল রাজ্য সভা
রাজ্যসভা উত্তাল হয়ে উঠেছে সকাল থেকেই। পেগাসাস ইস্যুেত বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। পরিস্থিতিসামাল দিতে মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশনও। এদিকে আজই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications