অবজ্ঞার চেয়ে ঔদ্ধত্য ভয়ঙ্কর, আইনস্টাইনের উক্তি ধার করে মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর

অবজ্ঞার চেয়ে ঔদ্ধত্য ভয়ঙ্কর, আইনস্টাইনের উক্তি ধার করে মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর

ফের করোনা সংক্রমণ এবং লকডাউনের ব্যর্থতা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আইনস্টাইনের উক্তি ধার করে রাহুল বলেছেন অবজ্ঞার চেয়ে ঔদ্ধত্য আরও বেশি ভয়ঙ্কর। করোনা লকডাউন সেটা প্রমাণ করে দিয়েছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

রাহুলের আক্রমণ

রাহুলের আক্রমণ

দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী ফের কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন। কংগ্রেস নেতা মোদী সরকারের লকডাউনের ব্যর্থতার অভিযোগ করে এবার আইনস্টাইনের উক্তিতেই আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন অবজ্ঞার চেয়ে ঔদ্ধত্য যে কতটা ভয়ঙ্কর সেটা প্রমাণ করে দিয়েছে লকডাউনের ব্যর্থতা।

গ্রাফ প্রকাশ

গ্রাফ প্রকাশ

মোদীকে আক্রমণের সপক্ষে ফের একটি গ্রাফ প্রকাশ করেছেন রাহুল তাতে দেখানো হয়েছে করোনা লকডাউনে মৃত্যুর হার কমেনি উল্টে দেশের অর্থনীতি বিপন্ন হয়েছে। চার ধাপ নীচে নেমে গিয়েছে দেশের অর্থনীতি। যে পন্থায় মোদী সরকার করোনা পরিস্থিতির মোকাবিলা করছে তার কড়া সমালোচনা করেছেন তিিন।

ব্যর্থ লকডাউন

ব্যর্থ লকডাউন

মোদী সরকারের লকডাউন ব্যর্থ দাবি করে বেশ কয়েকদিন ধরেই সরব হয়েছিলেন কংগ্রেস নেতা। লকডাউনে দেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। কীভাবে দেশের সংকট তৈরি হয়েছে সেটা ব্যাখ্যা করেছেন তিনি। তার জন্য আগেও একাধিক গ্রাফ প্রকাশ করেছেন রাহুল।

অর্থনীতিক বেহাল দশা

অর্থনীতিক বেহাল দশা

দেশের অর্থনীতি যে তলানিতে এসে ঠেকেছে তার জন্য সরকারের সিদ্ধান্ত এবং নীতিকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা। লকডাউন ব্যর্থ হয়েছে। করোনা সংক্রমণ কমেনি উল্টে বেড়েছে। অথচ লকডাউনের কারণে দেশের অর্থনীতি বিপুল ধাক্কা খেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+