ডেরা তাণ্ডব রুখতে পঞ্জাব সরকার যা ব্যয় করেছিল, জানলে চোখ কপালে উঠবে
ডেরা সাচ্চা ভক্তদের তাণ্ডব রুখতে শুধুমাত্র পঞ্জাব সরকারই প্রায় ২ কোটি টাকা খরচ করেছিল, এছাড়া পঞ্জাবে বাজেয়াপ্ত হওয়া ডেরা সাচ্চার সম্পত্তির পরিমাণ ৫৮.২ কোটি টাকা হিসেব করা হয়েছে।
ডেরা সাচ্চা ভক্তদের তাণ্ডব রুখতে শুধুমাত্র পঞ্জাব সরকারই প্রায় ২ কোটি টাকা খরচ করেছিল। এছাড়া পঞ্জাবে বাজেয়াপ্ত হওয়া ডেরা সাচ্চার সম্পত্তির পরিমাণ ৫৮.২ কোটি টাকা হিসেব করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে এই সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গত ২৫ তারিখ গুরমিত রাম রহিমকে দোষী সাব্য়স্ত করার পরই হরিয়ানা, পঞ্জাব,দিল্লি ও উত্তরপ্রদেশে তাণ্ডব চালায় ডেরা ভক্তরা। ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় শতাধিক গাড়ি ও সরকারিভবন। ওইদিনই পঞ্জাব- হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ডেরার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেওয়ার। ইতিমধ্যেই পঞ্জাবে ডেরা সাচ্চার যা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার পরিমাণ ৫৮.২ কোটি টাকা বলে সূত্রের খবর। পঞ্জাবে মোট ৫১টি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৬৬টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি হিসেব করে উঠতে পারেননি সরকারি আধিকারিকরা।

ডেরা সাচ্চা ভক্তরা যে তাণ্ডব চালাবে সেই আশঙ্কা আগে থেকেই ছিল হরিয়ানা ও পঞ্জাব প্রশাসনের। হরিয়ানা সরকার অবশ্য সমস্ত বন্দোবস্ত থাকা সত্ত্বেও ডেরা ভক্তদের তাণ্ডব আটকাতে পারেনি। পঞ্জাব সরকারও নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল। এবং তারজন্যে মোট ১.৮৯ কোটি টাকাও খরচ করেছিল। এই টাকার মধ্যে অবশ্য সরকারি গাড়ির জ্বালানির খরচও ধরা হয়েছে। সবথেকে বেশি খরচ হয়েছে মুখতাসার জেলায়। এখানে ৬০ লক্ষ টাকা খরচ করা হয়েছে নিরাপত্তার জন্য়। হরিয়ানায় আটকে পড়া পঞ্জাবের বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে যেতে ৬০০টি লরি ও বাসের ব্যবস্থাও করা হয়েছিল।












Click it and Unblock the Notifications