নানকানা সাহেবের গুরুদ্বারে হামলায় ইমরানকে বার্তা অমরিন্দরের, হুঁশিয়ারি ভারতের

নানকানা সাহেবের গুরুদ্বারে হামলার ঘটনায় পাকিস্তানকে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইমরান খানকে কড়া বার্তা

নানকানা সাহেবের গুরুদ্বারে হামলার ঘটনায় পাকিস্তানকে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ সিংও ইমরান খানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অবিলম্বে গুরুদ্বার নানকানা সাহেবের আটকে থাকা ভক্তদের উদ্ধার করা হয়ে বলে নিশ্চিত করতে বলেছেন।

নানাকানা সাহেবের গুরুদ্বারে হামলায় ইমরানকে বার্তা অমরিন্দরের

ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, পাকিস্তানের নানকানা সাহিবের বিক্ষুব্ধ জনতার হাত থেকে ঐতিহাসিক গুরুদ্বারকে রক্ষা করতেহবে। যে সমস্ত ভক্ত আটকে রয়েছেন তাদের রক্ষা করতে হবে। অবিলম্বে তা নিশ্চিত করুক পাকিস্তান। বিদেশমন্ত্রকও জানিয়েছেন পাকিস্তানের ভূমিকা সঠিক না হলে কড়া ব্যবস্থা নেবে ভারত।

উল্লেখ্য, শতাধিক বিক্ষুব্ধ মুসলিম বাসিন্দারা গুরুদ্বারে পাথর ছোড়েন পাকিস্তানের নানাকানা সাহিবে। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ মুসলমানরা পবিত্র গুরুদ্বার ঘেরাও করে বহু ভক্তকে ভিতরে আটকে রাখে। আন্দোলনকারীরা গুরুদ্বারটি ধ্বংস করে সেই জায়গায় মসজিদ তৈরির হুমকিও দেয়।

এই হামলা ও প্রতিবাদের ভাষা এমনভাবেই হয়েছিল যেন মসজিদ তৈরির জন্য গুরুদ্বারটি ধ্বংস করা হবে। শিখ বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, যে কোনও শিখকে শহরেই থাকতে দেওয়া হবে না। নানকানা সাহেব গুরুদ্বার থেকে নাম পরিবর্তন করে গোলামান-ই-মুস্তফা করা হবে এই সৌধকে।

পাকিস্তানের গুরুদ্বার নানকানা সাহিব গুরুদ্বারে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানায় ভারত। ভারতের তরফে বিদেশমন্ত্রক সূত্রে বার্তা দেওয়া হয়েছে শিখ সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। বিদেশমন্ত্রক বলেছে, পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যরা হিংসার শিকার হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+