প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে করোনাকালে নয়া নিয়ম ঘোষণা মোদী সরকারের

এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড নিয়ে নয়া নীতি ঘোষণা করল ইপিএফও। অবসরকালীন টাকা তোলা সম্পর্কে এবার থেকে নতুন নিয়ম ধার্য হল। 'নন রিফান্ডেবল অ্যাডভান্স' হিসাবে এবার কোভিড কালে করোনার জন্য টাকা তোলা যাবে ইপিএফও থেকে। এমনই নিয়মের কথা বলা হয়েছে নয়া ঘোষণায়। একনজরে দেখা যাক ইপিএফও-র তরফে কী জানানো হয়েছে।

 প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে কোন নির্দেশ?

প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা নিয়ে কোন নির্দেশ?

২০২০ সালের মার্চে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প চালু করে। সেখানে ইপিএফ সদস্যদের বিশেষ একটি সুবিধা দিয়ে বলা হয়েছে, তিন মাসের বেসিক পে ও ডিএ বা প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ টাকা সদস্যরা তুলতে পারেন। যা অ্যাডভান্সের থেকে কম হবে। গত বছর ইপিএফও নিজের সদস্যদের কোভিড পরিস্থিতিতে এককালীন অ্যাডভান্সের টাকা তোলার ছাড় দেয়। সেই পরিষেবা যাঁরা নিয়েছেন, এবার তাঁরাও কোভিড পরিস্থিতিতে নতুন করে পিএফের টাকা তুলতে পারেন।

কোভিডের দ্বিতীয় স্রোতে কী পরিস্থিতি?

কোভিডের দ্বিতীয় স্রোতে কী পরিস্থিতি?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে , করোনার দ্বিতীয় স্রোতে যাতে ইপিএফওর সদস্যরা নন রিফান্ডেবল অ্যাডভান্স এর সুবিধার সঙ্গে টাকা তুলতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। সদস্যদের আর্থিক প্রয়োজনীয়তার দিকে নজর দিয়ে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইনে সংস্কার

আইনে সংস্কার

কেন্দ্র জানিয়েছে ১৯৫২ সালের এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ডের আইনে সংস্কার এনে কেন্দ্র করোনার আপৎকাল এই পদক্ষেপ নিয়েছে। কোভিড ১৯ এর প্রথম স্রোতের সময় কেন্দ্রের এই নীতি অনেকের সাহায্যে আসে বলে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়েছে। যাঁদের বেতন ১৫ হাজার টাকার নিচে তাঁদের ক্ষেত্রে এই সুবিধা বিশেষভাবে কাজে লাগছে, বলে দাবি করেছে কেন্দ্র।

 কত দিনের মধ্যে মিলবে টাকা?

কত দিনের মধ্যে মিলবে টাকা?

আবেদনের ৩ দিনের মধ্যে ইপিএফের টাকা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে যাঁদের সত্ত্বর প্রয়োজন টাকার তাঁদের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+