সানি লিওন আসছেন শহরে! বিক্ষোভের প্রস্তুতিও সেরে রেখেছেন কট্টরপন্থীরা
৩ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে যাচ্ছেন সানি লিওন। সেই অনুষ্ঠানের বিরুদ্ধেই সুর চড়াতে শুরু করেছেন, কট্টর কন্নড়পন্থীদের একাংশ।
৩ নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে যাচ্ছেন সানি লিওন। সেই অনুষ্ঠানের বিরুদ্ধেই সুর চড়াতে শুরু করেছেন, কট্টর কন্নড়পন্থীদের একাংশ। প্রায় একবছর আগে কট্টর কন্নড়পন্থীদের একটি অংশের বিক্ষোভের জেরে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সানি লিওনের অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও পরে তা তুলে নেওয়া হয়।

কট্টর কন্নড়পন্থীদের একাংশের প্রতিনিধি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের কর্মসূচি নিচ্ছেন।
সানি লিওন কি কিট্টুর রানি চেনাম্মা হতে পারবেন, প্রশ্ন কট্টর কন্নড়পন্থীদের একাংশের। তাঁদের সংস্কৃতিকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও অভিযোগ। তারা কোনও মতেই অনুষ্ঠানটি হতে দেবেন না বলে জানিয়েছেন। কট্টর কন্নর পন্থীদের এই অংশের অভিযোগ, এর আগের বার বেশ কিছু কট্টর কন্নরপন্থীরা তাদের সংগঠনকে কালিমালিপ্ত করেছিল। এবার শুরু কর্ণাটকেই নয়, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, রাজ্যে সানি লিওনের অনুষ্ঠান বাতিল করতে হবে।
২০১৭-র ডিসেম্বরে, কট্টর কন্নরপন্থীদের একাংশ সানি লিওনের অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। অনুষ্ঠানস্থল হোয়াইট ফিল্ডে জনগণকে প্রবেশেও বাধা দেয়। ফলে অনুষ্ঠানটিকে বাতিল করে দিতে হয়েছিল। আইনশৃঙ্খলার সমস্যার সম্ভবনার কথা চিন্তা করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি অনুষ্ঠান বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। তবে সামনেই ভোট থাকায় সেই নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন, বর্তমান জোট সরকারের অংশীদার কংগ্রেসের এক নেতা।
এবারেও অনুষ্ঠানস্থল একই রয়েছে। আউটার রিং রোডে মান্যতা টেক পার্কের হোয়াইট অর্কেড হোটেলে অনুষ্ঠানটি হবে। তবে এবারে সানি লিওনের সঙ্গে অনুষ্ঠানে থাকার কথা রয়েছে সাম্প্রতিক সময়ের লোকসঙ্গীত শিল্পী রঘু দীক্ষিতেরও। আয়োজক সংস্থা সূত্রে খবর, সানি লিওন তিনটি নাচ করবেন। যার মধ্যে একটি কন্নড গানের সঙ্গে।
অনুষ্ঠানের আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, রঘু দীক্ষিতের অনুষ্ঠানটি অনেকটা সময় ধরে চলবে। তাদের মতে বেঙ্গালুরুর মানুষ ট্রাডিশনাল অনুষ্ঠানই চান। আর বেঙ্গালুরুতে অনুষ্ঠান সফল করার জন্য কন্নড় শিল্পীদের উপস্থিতিও জরুরি বলেই জানাচ্ছে আয়োজন সংস্থা। অনুষ্ঠানের জন্য পুলিশ-সব যাবতীয় অনুমতি তারা যোগার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications