ক্লাসের ভেতরেই দুই শিক্ষিকার হাতাহাতি, কী হল তারপর, দেখুন ভিডিও

ক্লাসরুমের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন প্রধান শিক্ষিকা ও শিক্ষিকা। পঞ্জাবের স্কুলে দুই শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল ইন্টারনেটে ।

ক্লাসভর্তি ছাত্রীর সামনেই মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষিকা ও বিজ্ঞানের শিক্ষিকা। চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ডেরা বাসি এলাকার একটি সরকারি হাইস্কুলে। দুই শিক্ষিকার এই হাতাহাতির ভিডিও এখন ভাইরাল হয়েছে।

ক্লাসের ভেতরেই দুই শিক্ষিকার হাতাহাতি, কী হল তারপর দেখুন ভিডিও

কথায় আছে, ইশ্বরের থেকেও ওপরে জায়গা দেওয়া হয় গুরুকে। অহিংসার প্রথম পাঠ শিক্ষক-শিক্ষিকার কাছেই পায় ছাত্রছাত্রীরা। কিন্তু গুরুই যদি ছাত্র-ছাত্রীদের সামনে মারামারি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাহলে পড়ুয়াদের মনে কী প্রভাব পড়বে তা সহজেই অনুমান করা যায়। এমনটাই ঘটল পঞ্জাবের এই স্কুলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষিকা বীনা বাস্সি ও বিজ্ঞানের শিক্ষিকা কৈলাস রানির মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল। সেই গণ্ডগোলের বহিঃপ্রকাশই ঘটল ক্লাসরুমে । হাতাহাতি থামাতে গিয়ে মার খেতে হয় আরও শিক্ষিকাকেও। দেখুন সেই ভিডিও

কৈলাশ রানির অভিযোগ, শুক্র ও শনিবার ছুটিতে থাকার পর সোমবার তিনি স্কুলে আসলে সেসময়ে তাঁকে মারধর করেন প্রধান শিক্ষিকা সহ তিনজন। সেইসঙ্গে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুল তহবিলে তছরূপের অভিযোগও করেছেন ওই বিজ্ঞানের শিক্ষিকা। অপরদিকে প্রধান শিক্ষিকার অভিযোগ, রানিকে নিয়ে স্কুলের অন্যান্য শিক্ষিকাদেরও বিস্তর অভিযোগ রয়েছে।

তবে স্কুলের চেয়ারম্যান মনজিৎ সিং এই ঘটনার জন্য দুপক্ষকেই সমানভাবে দায়ী করেছেন। এই সব কারণের জন্যই স্কুলের ফল ভাল হয় না বলে দাবি করেছেন তিনি। দুপক্ষের লিখিত অভিযোগই ওপরমহলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+