SCO Summit-এ যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদী! জিনপিং-শাহবাজকে এড়াতেই কি এই সিদ্ধান্ত?
SCO Summit: সাংহাই সম্মেলনে (Shanghai Cooperation Organisation-SCO) যোগ দিতে কাজাকিস্তান যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী তিন এবং চার জুলাই সে দেশে বিশেষ সম্মেলনে বসতে চলেছে। শেষ মুহূর্তে সম্মেলনে যোগ না দেওয়ার কথা জানাল পিএমও। কিন্তু কেন সফর বাতিল তা জানা যায়নি।
তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের হয়ে বিশেষ ওই সম্মেলনে (SCO Summit) প্রতিনিধিত্ব করবেন বলে জানা গিয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই একাধগিক বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে।

এমনকি তৃতীয়বারের জন্য ক্ষমতায় (SCO Summit) এসেই ইতালিতে উড়ে যান নমো। জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা হয়। দ্বিতীয় সফর হিসাবে সাংহাই সম্মেলনে (Shanghai Cooperation Organisation-SCO) যোগ দিতে কাজাকিস্তান যাওয়ার কথা ছিল।
কিন্তু তা বাতিল করেছেন তিনি। জানা যাচ্ছে, ১৮তম লোকসভা সংসদ অধিবেশন চলছে। যা আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে বলে খবর। আগামী দুই এবং তিন জুলাই সংসদে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে, সাংহাই সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কিন্তু প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই শীর্ষ সম্মেলনে (SCO Summit) ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
বলে রাখা প্রয়োজন, এবার কাজাকিস্তানে সাংহাই সম্মেলনে (Shanghai Cooperation Organisation-SCO) হতে চলেছে। যেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন, চিনের প্রেসিডেন্ট জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ মধ্য এশিয়ার একাধিক নেতা যোগ দেবেন।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications