শরদ পাওয়ারের জন্য ২০১৯ সালে মহারাষ্ট্রে জারি হয় রাষ্ট্রপতি শাসন, দাবি ফড়নবীশের

মহারাষ্ট্রে ভোটের পারদ চড়চড় করে বাড়ছে৷ শেষ মুহূর্তের প্রচারে রয়েছে শাসক ও বিরোধী জোট। তার মধ্যে ভোটের উত্তাপ আরও বাড়ালেন বিজেপির নেতা দেবেন্দ্র ফড়নবীশ৷ মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল শরদ পাওয়ারের জন্য। এই বক্তব্য রাখলেন তিনি।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনের পর মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়৷ এর কারণ ছিল এনসিপি প্রবীণ নেতা শরদ পাওয়ারের একটি চিঠি। সেই সময় এনসিপি বিজেপির সঙ্গে হাত মেলার সিদ্ধান্ত নিয়েছিল।কিন্তু ওই চিঠির ফলে সেই সিদ্ধান্ত আর কার্যকর হয়নি। এমনই দাবি করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

একটি মারাঠি দৈনিকে দেবেন্দ্র ফড়নবীশের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানেই এই বিতর্কিত বক্তব্য রেখেছেন দেবেন্দ্র। তিনি জানিয়েছেন, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্টতা ছিল না বিজেপির। সরকার গঠনের জন্য রাজ্যপাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিবসেনাকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানান। শিবসেনা বিজেপির সঙ্গে জোটে থাকায় তাদের নির্বাচিত আসন সংখ্যাও কম ছিল।

এই অবস্থায় এনসিপির দুই নেতা দেবেন্দ্রর সঙ্গে দেখা করেন। বিজেপির সঙ্গে সরকার গঠনের কথাও বলা হয়। এই বিষয়ে একটি বৈঠকও হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল ও তিনি উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সিদ্ধান্ত হয় মহারাষ্ট্রে সরকার গঠনের।

২০১৯ সালের ১০ নভেম্বরের আগে সরকার গঠন করতে হত। না হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে মহারাষ্ট্রে। শরদ পাওয়ারদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকার গঠন করা হবে৷ এনসিপি ও বিজেপি ভোটে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। ফলে দুই দল একসঙ্গে সরকার গঠন করলে মানুষের কাছে আগে বার্তা দেওয়া প্রয়োজন৷ মানুষের কাছে আগে সঠিক বার্তা পৌঁছনো উচিত৷ এই কথাও সেই বৈঠকে উঠেছিল।

শরদ পাওয়ার জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে বার্তা দেবেন। মহারাষ্ট্রে স্থিতিশীল সরকারের প্রয়োজন। তাই এই রাজনৈতিক সিদ্ধান্ত। এই কথা খোদ শরদ পাওয়ার বলেছিলেন।

রাজ্যপাল এনসিপির কাছে সরকার গড়ার বার্তা দিয়েছিলেন৷ কিন্তু সেই সময় এনসিপি চিঠি দিয়ে জানিয়ে দেয়, তারা সরকার গঠন করতে চায় না। শরদ পাওয়ারের কাছে এই বিষয়ে চিঠিও পাঠানো হয়েছিল। সেই সময় পাওয়ার কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।

শরদ পাওয়ারের চিঠির কারণে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল৷ সেই কথা জোরালো ভাবে দাবি করেন দেবেন্দ্র ফড়নবীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+