সংবিধানেই নাগরিকত্বের অধিকার রক্ষিত, অহিংসার পথে চলার বার্তায় জানালেন রাষ্ট্রপতি
‘সংবিধান আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হতে অধিকার দিয়েছে। সংবিধানে লিপিবদ্ধ গণতান্ত্রিক ধারাগুলো রক্ষা করা দেশবাসীর কর্তব্য।
'সংবিধান আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হতে অধিকার দিয়েছে। সংবিধানে লিপিবদ্ধ গণতান্ত্রিক ধারাগুলো রক্ষা করা দেশবাসীর কর্তব্য। মহাত্মা গান্ধীর দেখানো পথে অহিংসা নীতির উপর ভিত্তি করেই সংবিধানের কেন্দ্রীয় কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক সজাগ থাকতে হবে। আর এই দায়িত্ব সম্পূর্ণরূপে একজন নাগরিকের।'

দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই আবেদনই করলেন দেশবাসীর প্রতি। তিনি বলেন, সংবিধানের মূল্যবোধ রক্ষায় এগিয়ে আসতে হবে জনগণকে। জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন ও মূল্যবোধকে স্মরণ করে দেশবাসীকে সেই কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে। গান্ধীজির আদর্শ, অহিংসা, সত্যের জন্য লড়াইয়ের মানসিকতা সবার মেনে চলা উচিত। তা গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করতে সাহায্য করবে। আর এই কাঠামো রক্ষায় সরকার ও বিরোধীদের ভূমিকাও অপরিহার্য হলে তিনি জানান।
এদিন তিনি দেশের প্রতিরক্ষা বাহিনীর কাজেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী, আধা সমারিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে আমার কুর্নিশ জানাই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে। ওঁদের ত্যাগের জন্যই দেশ নিরাপদ রয়েছে। তিনি ইসরোর উদ্যোগকেও সাধুবাদ জানান।












Click it and Unblock the Notifications