Prashant Kishor: কেন PM মোদীর কাছে বড় মন্ত্রকের দাবি করলেন না নীতীশ? 'ফাঁস' করলেন প্রশান্ত কিশোর
Prashant Kishor: ফের একবার রাজনৈতিক বিশ্লেষক থেকে নেতা হতে যাওয়া প্রশান্ত কিশোরের নিশানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে এবার বিহারের রাজনীতি যুক্ত থাকলেও, কেন্দ্রের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে তিনি নীতীশ কুমারকে নিশানা করেছেন।
প্রশান্ত কিশোর বলেছেন, কেন নীতীশ কুমার কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর দল জেডিইউয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে বড় মন্ত্রক চাননি। তবে এর কারণ সবাই জানে না। তিনি কটাক্ষ করে বলেছেন, বিহারের মানুষ নীতীশ কুমারকে যতটা চেনেন, ততটা জানেন না।

বিহারবাসীকে বার্তা পিকের
প্রশান্ত কিশোর জনগণের উদ্দেশে বলেছেন, একটু ভেবে বলুন, কেন নীতীশবাবু তাঁর দলের জন্য কোনও ভাল মন্ত্রিত্ব চাননি। তিনি আরও বলেছেন, বিহারবাসী নীতীশ কুমারকে তাঁর কিংবা তাঁদের মতো চেনেন না।
দলে প্রতিদ্বন্দ্বী চান না
প্রশান্ত কিশোর বলেছেন, নীতীশবাবু বড় মন্ত্রিত্ব নেননি, কারণ তা নিলে দলে আরও একজন প্রতিদ্বন্দ্বী উঠে আসবেন। তাই তাঁকে এমন মন্ত্রিত্ব দিন যাতে তিনি মন্ত্রী থাকতে পারেন, কিন্তু কাজের সুযোগ পাবেন না।
বিহারের ক্ষতি করছেন
প্রশান্ত কিশোর বলেছেন, নীতীশ কুমার এটা করে বিহার ও বিহারের মানুষের ক্ষতি করেছেন। তিনি আরও বলেছেন, কেউ যদি এমন ব্যক্তিকে ভোট দিতে চান, তাহলে দিতে পারেন, তবে তাঁরা তাকে ভোট দিতে যাচ্ছেন না।
नीतीश कुमार ने अपने दल के लिए कोई बड़ा मंत्रालय क्यों नहीं मांगा? pic.twitter.com/AyW8oDsUwu
— Jan Suraaj (@jansuraajonline) June 15, 2024
এর আগে প্রশান্ত কিশোর নীতীশ কুমারকে নিশানা করে বলেছিলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পা ছুঁয়ে বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যের ১৩ কোটি মানুষের সম্মান বিক্রি করেছেন। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী থাকার জন্য নীতীশ কুমার যে কোনও যে কোনও কিছু করতে তৈরি।












Click it and Unblock the Notifications