কাদের ইন্ধনে ২ মাস ধরে ফুঁসছে দিল্লি, কংগ্রেস-আপকে একযোগে আক্রমণ জাভড়েকরের
কাদের ইন্ধনে ২ মাস ধরে ফুঁসছে দিল্লি, কংগ্রেস-আপকে একযোগে আক্রমণ জাভড়েকরের
একদিনে এই পরিস্থিতি তৈরি হয়নি দিল্লির। গত ২ মাস ধরে ফুঁসছে দিল্লি। আর তাতে ইন্ধন যুগিয়েছে কংগ্রেস আপ। প্রকাশ্যে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। দিল্লির হিংসা নিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তার পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা।

উস্কানি দিয়েছে কংগ্রেস
প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছেন দিল্লির এই হিংসাত্মক পরিস্থিতির জন্য দায়ী কংগ্রেস। গত ২ মাস ধরে সিএএ বিরোধিতায় করে উস্কানি দিয়েছে কংগ্রেস নেতারা। দিল্লি বিধানসভা ভোটের আগে রামলীলা ময়দানে প্রথম সিএএ-র প্রতিবাদে মিছিল করেছিল কংগ্রেস। সেই মঞ্চ থেকেই সোনিয়া গান্ধী হুঁশিয়ারি দিয়েছিলেন 'ইস পার ইয়া উসপার'। এটাকে উস্কানি ছাড়া আর কী বলা যায় বলে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

হিংসায় জড়িত আপ নেতা
দিল্লির চাঁদবাগে হিংসায় মদত রয়েছে আপ নেতা তাহির হুসেন। এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। চাঁদবাগে হিংসায় নিহত গোয়েন্দা অফিসারের পরিবারও তাঁর দিকেই আঙুল তুলেছে। তার পরেই তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় পেট্রোল বোমা, অ্যাসিড, পাথর। এতেই বোঝা যাচ্ছে আপ হিংসায় কতটা মদত দিয়েছে এমনই অভিযোগ করেছেন প্রকাশ জাভড়েকর। শাহিনবাগ এলাকার আপ বিধায়ক আমানতুল্লাহ দাবি করেছিলেন সিএএ-তে বলা হয়েছে ফেজ টুপি পরা যাবে না। কিন্তু এরকম কোনও কথাই সিএএ-তে উল্লেখ করা হয়নি বলে দাবি প্রকাশ জাভড়েকরের। কংগ্রেস এবং আপ নেতাদের একের পর এক উস্কানি মূলক মন্তব্যের কারণেই দিল্লিতে হিংসা ছড়িয়েছে বলে পাল্টা অভিযোগ প্রকাশ জাভড়েকরের।

বিজেপি নেতাদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ
গতকাল দিল্লি হাইকোর্ট বিজেপির চার নেতার বিরুদ্ধে উস্কানির অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিসকে। তারমধ্যে কপিল মিশ্রও রয়েছেন। যদিও এই নির্দেশের পরেই দিল্লি হাইকোর্টের বিচারপতিকে বদলি করে দেওয়া হয়












Click it and Unblock the Notifications