'গডসে দেশভক্ত' মন্তব্যের জেরে সংসদে তোলপাড়! প্রজ্ঞাকে নিয়ে চরম সিদ্ধান্তের পথে বিজেপি
সংসদে বিজেপির বিতর্কিত সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর গতকাল এক আলচোনার সময় গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে 'দেশভক্ত' বলে আখ্যা দেন। যারপর সংসদে ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেই আলোড়নের জের এদিনও পড়ে সংসদে। এরপর প্রজ্ঞা সিং ঠাকুরকে দল থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিতে পারে বিজেপি বলে খবর সূত্রের।
|
জেপি নাড্ডার বক্তব্য
এদিন বিজেপির কার্যনির্বাহী প্রেসিডেন্ট জেপি নাড্ডা জানিয়েছেন, সংসদে ঠাকুর যেভাবে নাথুরাম গডসেকে দেশভক্ত বলে আখ্যা দেন, তা লজ্জাজনক। বিজেপি এই ধরনের বক্তব্যকে কখনও সমর্থন করে না। আর সেই কারণে প্রতিরক্ষা প্যানেলের সদস্যপদ থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে প্রজ্ঞাকে।
|
ক্ষোভে ফেটে পড়েন অধীর!
এদিন প্রজ্ঞা ইস্যুতে সংসদে ক্ষোভে ফেটে পড়েন অধীর চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন , কিভাবে কংগ্রেসকে 'সন্ত্রাসবাদী দল ' হিসাবে দাবি করতে পারেন প্রজ্ঞা? পাশাপাশি তাঁর প্রশ্ন দেশের স্বাধীনতা সংগ্রামীদের খুনীকে 'দেশভক্ত' বলে কিভাবে দাবি করা হতে পারে?

রাহুলের মন্তব্য
এদিন প্রজ্ঞা ঠাকুরকে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীও।
তিনি বলেন,রাহুল গান্ধী বলেন, ' সন্ত্রাসবাদী প্রজ্ঞা, সন্ত্রাসবাদী গডসেকে দেশভক্ত বলছেন। দুঃখের দিন এটি ভারতীয় সংসদের জন্য। '

বিজেপি কোন সিদ্ধান্তের পথে
শোনা যাচ্ছে, প্রজ্ঞা সিং ঠাকুরকে সংসদীয় মিটিং থেকে বহিষ্কার করার পর দল থেকেও বহিষ্কার করতে পারে বিজেপি। আর এমন তথ্য উঠে আসছে দলের অভ্যন্তর থেকেই। এমনই দাবি দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমের তরফে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications