৩ মাস পর ফের কমছে পজিটিভিটি রেট, ২০০ জেলা করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় পারাপতন

৩ মাস পর ফের কমছে পজিটিভিটি রেট, ২০০ জেলা করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় পারাপতন

গোটা দেশজুড়েই ধীরে ধীরে নামছে করোনা গ্রাফ। এমনকী গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ২ লক্ষ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। যা বিগত এক মাসের ট্রেন্ড মোতাবেক অনেকটাই কম। এদিকে বর্তমানে দেশের ২০০ টি জেলা থেকে একাটানা কোভিড সংক্রমণের পারাপতনের খবর মিলছে বলে জানা যাচ্ছে। যাতে নতুন আশার দেখছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

৩ মাস পর ফের কমছে পজিটিভিটি রেট, ২০০ জেলা করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় পারাপতন

গত ১৩ সপ্তাহ ধরে একটানা বৃদ্ধির পর বর্তমানে ফের কমতে শুরু করেছে জাতীয় পজিটিভিটির গড়ও। এমনকী গত একসপ্তাহ ধরে এই পারাপতন সমানতালে চলছে বলে খবর। এমনকী বর্তমানে দেশের গড় আর ভ্যালু বা রিপ্রোডাকটিভ ভ্যালু ১ এর নীচেও নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আর ভ্যালু পারাপতন থেকে একটা বিষয় স্পষ্ট যে গোটা দেশে ক্রমেই কমছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত গোটা দেশে দৈনিক গড়ে ১৮.৪৫ লক্ষ মানুষের করোনা টেস্ট হয়। যাতে সাপ্তাহিক গড় পজিটিভিটি রেট দাঁড়ায় ১৬.৯ শতাংশ। ফেব্রুয়ারির ১৬ থেকে ২২ তারিখের মধ্যে শেষবারে দেশে পজিটিভিটি আর নামতে দেখা গিয়েছিল। তারপর এই প্রথম বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।

তবে এখনও সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে লক্ষদ্বীপ, গোয়া, পদুচেরি, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। এই পাঁচ জায়গাতেই পজেটিভিটি রেট ৩০ শতাংশের উপরে রয়েছে। লক্ষদ্বীপে এই হার ৬৬.৭ শতাংশ। বাংলায় ৩১.৯ শতাংশ। মোট টেস্টের ভিত্তিতেই এই গড় নির্ণয় করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেরল, সিকিম, হিমাচলপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থানেও পজেটিভিটি রেট ২০ থেকে ৩০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+