পুলিশ–আইনজীবী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির তিস হাজারি আদালত চত্ত্বর
দিল্লির তিস হাজারি আদালতে পুলিশ–আইনজীবী সংঘর্ষে কিছু আইনজীবী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়। আহত আইনজীবীদের সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী গুলি চলার অভিযোগও উঠেছে। পুলিশের গাড়িও জ্বালানো হয়েছে।

তিস হাজারি আদালতের বার অ্যাসোসিয়েশন জানায়, এক আইনজীবী যখন তাঁর গাড়িতে করে আদালতে আসছিলেন তখন পুলিশের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। বার অ্যাসোসিয়েশনের সদস্য জয় বিসওয়াল বলেন, 'আইনজীবীর গাড়ির সঙ্গে যখন ধাক্কা লাগে তখন পুলিসের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। ছ’জন পুলিস ওই আইনজীবীকে লক–আপে মধ্যে ঢুকিয়ে বেধড়ক পেটায়। আদালতে আসা মানুষ তা দেখে পুলিশে খবর দেয়।’ আইনজীবীদের অভিযোগ, তাঁদের উপর গুলি চালিয়েছে পুলিশ। যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ খারিজ করা হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কিং নিয়েই পুলিশ–আইনজীবীদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।
Delhi: Lawyers at Karkardooma Court protest on road against the Delhi police, in connection with the scuffle which broke between Police and lawyers at Tis Hazari Court, earlier this evening. pic.twitter.com/7bBxJ6GgE9
— ANI (@ANI) November 2, 2019
আদালত চত্ত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দমকলের ইঞ্জিনও রয়েছে ঘটনাস্থলে। গোটা ঘটনায় থমথমে অবস্থা কোর্ট চত্বরের। প্রতিবাদে আদালতের কাজ বন্ধের ডাক দিয়েছেন আইনজীবীদের একাংশ। জানা গিয়েছে, নিজেদের আদালতের ভিতরেই তালাবন্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এদিকে, গোটা ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কে সি মিত্তল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications