PoK আমাদের, নেহরুর সময়ে নীতিতে ভুল, বললেন অমিত শাহ! লোকসভায় উত্তপ্ত তর্কে জবাব দিলেন অধীর চৌধুরী

কাশ্মীর নিয়ে লোকসভায় উত্তপ্ত তর্কবিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন লোকসভায় বলেন, নেহরু আমলে যে ভুল হয়েছিল, তার জন্য কাশ্মীরকে ভুগতে হয়েছে। তিনি বলেন, সেই সময় দুটি বড় ভুল হয়েছিল, যা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময়ে হয়েছিল। তাঁর নেওয়া সিদ্ধান্তের কারণে কাশ্মীরকে ভুগতে হয়েছে বছরের পর বছর।

অমিত শাহ বলেন, সব থেকে বড় ভুল, যখন ভারতের সেনাবাহিনী জিতছিল, পঞ্জাব এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং পাক অধিকৃত কাশ্মীরের জন্ম হয়। যুদ্ধবিরতি তিনদিন পরে হলে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আজ ভারতের অংশ হত বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, রাষ্ট্রসংঘে বিষয়টিকে নিয়ে যাওয়াও অপর বড় ভুল।

PoK আমাদের, নেহরুর সময়ে নীতিতে ভুল, বললেন অমিত শাহ

লোকসভায় জম্মু ও কাশ্মীর সংশোধন বিল ২০২৩ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০২৩ সম্পর্কে তিনি বলেন, যারা অবিচারের মুখোমুখি হয়েছিলেন, যাঁদেরকে উপেক্ষা ও অপমানিত করা হয়েছিল, তারা এই বিলে মর্যাদা পাবেন।

তিনি বলেন, জম্মুতে আগে ছিল ৩৭ টি আসন, এখন ৪৩ টি। আগে কাশ্মীরে ছিল ৪৬ টি আসন, এখন হবে ৪৭ টি। পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪ টি আসন সংরক্ষিত থাকবে। তিনি বলেন পাক অধিকৃত কাশ্মীর ভারতের। তিনি বলেছেন, ভারত সরকার জম্মু ও কাশ্মীরে তিন বছরের জন্য কোনও সন্ত্রাসবাদী ঘটনা না হওয়ার পরিকল্পনা করেছে। যা ২০২৬ সালের মধ্যে সফল হবে বলে দাবি করেছেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরের দুটি বিল নিয়ে বক্তব্য রাখার সময় লোকসভায় দলের নেতা অধীর চৌধুরীর সঙ্গে তীব্র বাদানুবাদ হয়। তিনি অমিত শাহের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ করেন। তিনি বলেন, অমিত শাহ নিজের মতো করে বিবৃতি দিচ্ছেন। যখন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনকার সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

অধীর চৌধুরী বলেন, নেতাদের মতে নেহরু দেশের জন্য ক্ষতিকর আর বিজেপি সরকার দেশের জন্য উপকারী, এই বিষয়টি নিয়ে সারাদিন আলোচনা করা উচিত। তাহলেই সত্যটা বেরিয়ে আসবে। এব্যাপারে অমিত শাহ বলেন, তিনি কিংবা বিজেপির কোনও সদস্য কখনও বলেননি নেহরু দেশের জন্য ক্ষতিকর ছিলেন। তিনি বলেছেন, কাশ্মীর সমস্যার মূল বিষয় নিয়ে আলোচনা করা উচিত।

অমিত শাহ প্রশ্ন করে বলেন, কাশ্মীর সমস্যার মূলে কে ছিলেন? সেখানে অধীর চৌধুরী যদি বলেন, নেহরু ক্ষতিকারণ ছিলেন, তাহলে বিজেপির কিছু করার নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+