করোনা সংক্রমণ রুখতে মূক ও বধিরদের উদ্দেশ্যে 'সাইন'-এর মাধ্যমে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রথম থেকেই সচেষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের জনগণের উদ্দেশ্যে বারবার বার্তা দিয়ে বিষয়টি নিয়ে অবগত ও সতর্ক করেছেন তিনি। এই কাজে সোশ্যাল মিডিয়াকে বিশেষ ভাবে কাজে লাগিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করোনা নিয়ে নিজের বার্তা দেশের মূক ও বধিরদের উদ্দেশ্যে পৌঁছে দিতে সচেষ্ট হলেন প্রধানমন্ত্রী।

৫০০-র গণ্ডি ছাড়িয়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা

৫০০-র গণ্ডি ছাড়িয়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে দেশে। এই হারে খুব শীঘ্রই ৫০০-র গণ্ডি ছাড়িয়ে যাবে করোনা আক্রান্তের সংখ্যা। সেই কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ রেখেছিলেন শুক্রবার। সেখানে তিনি জনতা কার্ফুর কথা উল্লেখ করেছিলেন। তবে তাঁর সেই ভাষণ হয়ত বুঝতে পারেননি দেশের মূক ও বধিররা।

মূক ও বধিরদের সুবিধার্থে টুইট বার্তা প্রধানমন্ত্রীর

মূক ও বধিরদের সুবিধার্থে টুইট বার্তা প্রধানমন্ত্রীর

একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস মোকাবিলার বিষয়ে অনেক তথ্য শেয়ার করেন। সেই বার্তা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শএয়ার করা হয়েছে। বিশেষত মূক ও বধিরদের সুবিধার্থেই এই উদ্যোগ।

লকডাউনের গুরুত্ব বুঝছে না দেশের অনেকে

লকডাউনের গুরুত্ব বুঝছে না দেশের অনেকে

এদিকে সোমবার লকডাউনের বিষয়ে দেশবাসীর উদাসীনতা নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যে লকডাউন জারি করা হয়েছে তার গুরুত্ব বুঝছে না দেশের অনেকেই। এরকমই আক্ষেপ প্রকাশ করে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন এই বিষয়ে এক টুইট বার্তায় লেখেন, 'করোনা ভাইরাসের বিধিনিষেধের মধ্যেও এখনও অনেকে এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না।'

জনতা কার্ফু ডেকেছিলেন প্রধানমন্ত্রী

জনতা কার্ফু ডেকেছিলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে রবিবার দেশ জুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জনতা কার্ফুর ডাক দিয়ে দুই দিন আগেই প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ রেখেছিলেন। এরপর শনিবার সন্ধ্যায় তিনি এক টুইট বার্তায় আবেদন করেন, 'যিনি যে শহরে আছেন, সেখানে থাকুন। অন্য কোথাও যাওয়া থেকে বিরত থাকুন।'

করোনা সম্পর্কে সচেতন নয় জনগণ

করোনা সম্পর্কে সচেতন নয় জনগণ

তবে দেখা যায়, রবিবার সারা দিন রাস্তা ঘাট প্রায় ফাঁকা থাকলেও বিকাল পাঁচটার পর রাস্তায় নেমে পড়েন বহু লোক। এর জেরে অনেক বিশেষজ্ঞই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তবে আর সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতে থেকেই বা কী লাভ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+