"হ্যাপি বার্থ ডে টু ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া", টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন "হ্যাপি বার্থ ডে টু ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া"। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের ২ বছরের কন্যা ইন্ডিয়া-র উদ্দেশে এই টুইট করেন মোদী।

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন "হ্যাপি বার্থ ডে টু ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া"। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের ২ বছরের কন্যা ইন্ডিয়া-র উদ্দেশে এই টুইট করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর এই টুইট আট হাজার বারের বেশি রিটুইট হয়েছে। অনেকেই প্রধানমন্ত্রীর মতো জন্টির ছোট্ট মেয়ে ইন্ডিয়াকে জন্মদিনে স্নেহ জানিয়েছেন। এবছর ২-পূর্ণ করল ইন্ডিয়া। ২০১৫ সালে আইপিএল চলাকালীন জন্টি ভারতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কাজ করছিলেন। সেসময়ই ভারতে তাঁর মেয়ের জন্ম হয়।

ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে বিনিময়ে জন্টিও ধন্যবাদ জানান। এত মানুষের শুভেচ্ছা পেয়ে তিনি অভিভূত বলেও টুইট করেন। পাশাপাশি নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়া হ্যাশট্যাগও ব্যবহার করেন জন্টি।

প্রসঙ্গত, জন্টি রোডসের মেয়ে ইন্ডিয়া জেনি ২০১৫ সালে মুম্বইয়ের হাসপাতালে জন্ম নেয়। জন্টি সেইসময়ে মুম্বইয়ের ফিল্ডিং কোচ ছিলেন। এখনও সেই দায়িত্ব তিনি পালন করছেন। এবং মেয়ের জন্মের পর ভারতের প্রতি ভালোবাসা থেকেই তিনি মেয়ের নাম এই দেশের নামে রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+