Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিজেদের প্রত্যাশা সন্তানের ওপর চাপাবেন না,‌ ‘‌পরীক্ষা পে চর্চা’‌য় অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা মোদীর

নিজেদের প্রত্যাশা সন্তানের ওপর চাপাবেন না,‌ ‘‌পরীক্ষা পে চর্চা’‌য় অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা মোদীর

নরেন্দ্র মোদীর পড়ুয়াদের জন্য অনুষ্ঠান পরীক্ষা পে চর্চা ২০২২ শুক্রবার, ১ এপ্রিল সকাল ১১টায় দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাৎসরিক '‌পরীক্ষা পে চর্চা’‌ অনুষ্ঠানে, শুক্রবার ভারতের পড়ুয়া এবং তাদের বাবা–মায়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পরীক্ষার আগের বিষয়, যেমন পরীক্ষার প্রস্তুতি, কীভাবে চাপমুক্ত থাকবে পড়ুয়ারা সে নিয়েই কথা বলে নরেন্দ্র মোদী। এছাড়া অভিভাবকদের নিজেদের প্রত্যাশা পড়ুয়াদের ওপর চাপাতে নিষেধও করেন মোদী।

পরীক্ষা কি বাত, পিএম কে সাথ

পরীক্ষা কি বাত, পিএম কে সাথ

প্রধানমন্ত্রী মোদীর পড়ুয়াদের সঙ্গে কথোপকথনের ইভেন্ট প্রি-এক্সাম-এর পঞ্চম এডিশনের স্লোগাল হল '‌পরীক্ষার কথা, প্রধানমন্ত্রীর সঙ্গে (‌পরীক্ষা কি বাত, পিএম কে সাথ)‌'‌। শিক্ষা মন্ত্রকের মতে, '‌পরীক্ষা যোদ্ধা'‌ বৃহত্তর অংশ হল পরীক্ষা পে চর্চা। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর '‌পরীক্ষার যোদ্ধা'‌ উদ্যোগের লক্ষ্য হল পড়ুয়াদের জন্য চাপমুক্ত পরিবেশের সৃষ্টি করা, যাতে একই ছাদের তলায় পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা এসে প্রত্যেক শিশুকে পরীক্ষার জন্য উৎসাহিত করতে পারেন। নিজেকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য অনলাইন টুল ব্যবহার করার পরমর্শ দেন নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চার সময় নরেন্দ্র মোদী বলেন, '‌অনলাইন শিক্ষা জ্ঞান অর্জনের নীতির উপর ভিত্তি করে অন্যদিকে অফলাইন শিক্ষা জ্ঞানকে টিকিয়ে রাখে এবং ভবিষ্যতে এই দুই শিক্ষাই কাজে দেবে পড়ুয়াদের।'‌

আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও

আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও

পড়ুয়াদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, '‌আমি চাই পরীক্ষা চলাকালীন পড়ুয়ারা আতঙ্কের পরিবেশ থেকে দূরে থাকুন। বন্ধুদের থেকে টোকাটুকির দরকার নেই, যেটাই করবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজে থেকে করবে এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই উৎসবের মেজাজে পরীক্ষা দিতে পারবে।'‌ মোদী এও জানান যে অফলাইনে যা হয়, অনলাইনেও একই জিনিস হয়। এর অর্থ মাধ্যম কোনও সমস্যা নয়। মোদী বলেন, 'মাধ্যম নির্বিশেষে, যদি আমাদের মন বিষয়টির মধ্যে ডুবে থাকে, তবে জিনিসগুলিকে আঁকড়ে ধরায় কোনও পার্থক্য হবে না।'‌‌

রিলস কি দেখে পড়ুয়ারা

রিলস কি দেখে পড়ুয়ারা

পড়ুয়াদের মোদী জিজ্ঞাসা করেন তারা যখন পড়াশোনা করে তখন কি রিলস দেখা হয়? এদিন মোদী পরিবেশকে একটু হাল্কা করতেই পড়ুয়াদের দিকে এই প্রশ্ন ছুঁড়ে দেন। তাতে হাসির রোল ওঠে গোটা স্টেডিয়াম জুড়ে। মোদী বলেন, '‌আমাদের জীবনের শুধুমাত্র একটা অংশ হল পরীক্ষা। পরীক্ষায় অর্জিত অভিজ্ঞতা আমাদের জীবনে কাজে আসে।'‌ '‌পরীক্ষা পে চর্চা'‌ ইভেন্টে গোটা ভারত জুড়ে নমো অ্যাপের মাধ্যমে অডিও-ভিডিও করে প্রশ্ন আসতে থাকে মোদীর কাছে। মোদী এ প্রসঙ্গে বলেন, '‌আমি যদি সব প্রশ্নের উত্তর দিতে না পারি, তবে আমি অতিরিক্ত প্রশ্নের জবাব অডিও-ভিডিও করে নমো অ্যাপের মাধ্যমে পরে দিয়ে দেব।'

 ৯–১২ ক্লাসের পড়ুয়াদের নিয়ে কথোপকথন

৯–১২ ক্লাসের পড়ুয়াদের নিয়ে কথোপকথন

গোটা দেশজুড়ে এপ্রিল মাসে চলা উৎসবের জন্য মোদী সব পড়ুয়াদের শুভেচ্ছা জানান। এদিন ৯-১২ ক্লাসের পড়ুয়াদের সঙ্গে নরেন্দ্র মোদী কথোপকথন সারেন। এর পাশাপাশি এর আগের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেখানে পরীক্ষার সময়ের উদ্বেগ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে কোটি কোটি ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ

পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ

দীর্ঘদিন ধরে করোনার জেরে গৃহবন্দী থেকেছে মানুষ। বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে তা স্বাভাবিক হয়েছে। এখন শিক্ষা-প্রতিষ্ঠানে করোনা-বিধি মেনে চলছে অফলাইন পঠন-পাঠন। এই পরিস্থিতিতে এবার পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+