পাক আকাশপথে নিষেধাজ্ঞা, ঘুরপথে সৌদি সফর মোদীর

আজই সৌদি আরবে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পাকিস্তান আকাশ পথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় ঘুরপথে যেতে হবে মোদীকে।

আজই সৌদি আরবে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পাকিস্তান আকাশ পথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় ঘুরপথে যেতে হবে মোদীকে। দিল্লি থেকে মুম্বই গিয়ে সেখান থেকে আরব সাগর পেরিয়ে মোদীকে যেতে হবে সৌদি আরবে।

মোদীকে আকাশপথ ব্যবহারে নারাজ পািকস্তান

মোদীকে আকাশপথ ব্যবহারে নারাজ পািকস্তান

গতকালই পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়ে দিয়েছিলেন কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আকাশপথ ব্যবহার করতে হবে না। এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের পরেও পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল।

কোন পথে যাবে মোদীর বিমান

কোন পথে যাবে মোদীর বিমান

সৌদি আরবে পৌঁছতে হলে মোদীর বিমানকে এখন মুম্বই হয়ে আরব সাগর পার করে তবে পৌঁছতে হবে রিয়াধে। এদিকে সাইক্লেন কিয়ার আরও ঘনীভূত হচ্ছে আরব সাগরের উপর। ভয়ঙ্কর আকার নিচ্ছে ঘূর্ণিঝড়। কাজেই মুম্বই থেকে আরব সাগর পেরিয়ে রিয়াধে পৌঁছতে সমস্যা পড়তে হবে পারে। সেকারণেই ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করতে পারলে, দিল্লি থেকে রিয়াধ পৌঁছতে মাত্র ৪৫ মিনিট সময় লাগত।

দেরিতে রিয়াধ পৌঁছবেন মোদী

দেরিতে রিয়াধ পৌঁছবেন মোদী

পাকিস্তানের কারণে একটু বেশি সময় ধরে সফর করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার উপরে ঘূর্ণিঝড়ে গতিবিধির উপর নজর রেখে তবেই উড়বে বিমান। সোমবার সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারেও রয়েছে একগুচ্ছ কর্মসূচি। সেগুলি এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। চেষ্টা করা হচ্ছে নির্ধারিত সময়ে সৌদি আরবে প্রধানমন্ত্রীকে পৌঁছে দেওয়ার।

কয়েক মাস আগেও আমেরিকা সফরের সফয় মোদীকে আকাশ পথ ব্যবহার করতে দেয়নি পাকিস্তান। এমনকী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও আকাশ পথ ব্যবহার করতে দেয়নি তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+