পরীক্ষা পে চর্চা ২০২০, মূল্যবান টিপস ভাগ করে নিতে ছাত্রছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী

আবারও ছাত্রছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে পরীক্ষা পে চর্চা ২০২০ অনুষ্ঠানটি হতে চলেছে বেলা ১১ টায়, দিল্লির তালকোটরা স্টেডিয়ামে।

আবারও ছাত্রছাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে পরীক্ষা পে চর্চা ২০২০ অনুষ্ঠানটি হতে চলেছে বেলা ১১ টায়, দিল্লির তালকোটরা স্টেডিয়ামে। উদ্দেশ্য পরীক্ষার চাপকে হারানোকে নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের সঙ্গে মূল্যবান টিপস ভাগ করে নেওয়া।

সারা দেশ থেকে অংশ নিচ্ছে ২০০০ ছাত্রছাত্রী

সারা দেশ থেকে অংশ নিচ্ছে ২০০০ ছাত্রছাত্রী

সারা ভারত থেকে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এদিনের এই পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে চলেছেন। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশ থেকে আগত ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চার তৃতীয় সংস্করণে থাকবেন প্রধানমন্ত্রী। বেল ১১ টায় অনুষ্ঠানটি হবে তালকোটরা স্টেডিয়ামে।

ছাত্রছাত্রী নির্বাচন প্রতিযোগিতার মাধ্যমে

ছাত্রছাত্রী নির্বাচন প্রতিযোগিতার মাধ্যমে

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মাইগভ-এর সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে পাঁচটি বিভিন্ন থিমের ওপর ছোট রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই প্রতিযোগিতারই অংশ পরীক্ষা পে চর্চা ২০২০।
অনুষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে, তাঁদের মধ্যে ১০৫০ জনকে নির্বাচিত করা হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে।

পরিচালনায় ছাত্রছাত্রীরা

পরিচালনায় ছাত্রছাত্রীরা

অনুষ্ঠানটিকে ছাত্রছাত্রী নির্ভর করে তুলতে এবারই প্রথমবার ছাত্রছাত্রীরাই প্রধানমন্ত্রীর সঙ্গে একঘন্টার অনুষ্ঠানের পরিচালনা করবে। এবার চারটি কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের স্কুল এই অনুষ্ঠান পরিচালনা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+