Narendra Modi: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম, ১২ বছর পর নাগপুরে RSS-র সদর দফতরে মোদী; বৈঠক মোহন ভাগবতের সঙ্গে
Narendra Modi RSS meet: ১২ বছর পর মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৩ এর পর ২০২৫, দীর্ঘ ১২ বছর পর রবিবার আরএসএসের সদর দফতের গেলেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আরএসএসের সদর দফতরে হাজির নরেন্দ্র মোদী। সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ মোদীর। ভাগবতের সঙ্গে বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।
এদিন আরএসেএসের সদর দফতরে স্লোগান দিয়ে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদীকে। নাগপুরের রাস্তার দুই পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। মোদীর কনভয় যেতেই রাস্তা দিয়ে ওঠে জয় শ্রী রাম ধ্বনি। আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ারের স্মৃতি মন্দিরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ জানান মোদী। ঘটনাচক্রে হিন্দু নববর্ষ শুরুর আগে আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানের দিনই সংঘের সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সর্বভারতীয় স্তরে বিজেপির সভাপতি এখনও চূড়ান্ত হয়নি। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত কে করবেন, তা নিয়ে এখনও জল্পনা। এরই মাঝে নাগপুরে মোহন ভাগবত ও নরেন্দ্র মোদীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএসের সদর দফতরে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি ও সংঘের প্রাক্তন জেনারেল সেক্রেটারি সুরেশ ভাইয়াজি জোশী। সংঘের সদস্যদের সঙ্গে দেখা করে সবার সঙ্গে ছবিও তোলেন তিনি।
এর আগে ২০০০ সালের ২৭ অগাস্ট অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন নাগপুরে আরএসএসের সদর দফতরে। এদিন নাগপুরে দীক্ষাভূমিও পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। ১৯৫৬ সালে এই স্থানেই বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। নাগপুরে একগুচ্ছ কর্মসূচিও রয়েছে নরেন্দ্র মোদীর। নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। এরপর জনসভা সেরে সাড়ে ১২টা নাগাদ নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডে রানওয়ের উদ্বোধন করবেন মোদী।
নাগপুর থেকে রবিবার ছত্তীসগঢ়ে যাওয়ারও কথা মোদীর। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। এদিন 'মন কি বাত' অনুষ্ঠানে দেশবাসীকে আঞ্চলিক নববর্ষের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, জল সংরক্ষণে দেশজুড়ে অভিযান হয়েছে। জল সংরক্ষণে জনসচেতনতায় জোর দেওয়া হয়েছে বলে জানান মোদী। 'খেলো ইন্ডিয়া'-য় প্যারা স্পোর্টসে দারুণ সাড়া মিলেছে বলে জানান তিনি।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications