Women Reservation Bill: ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
Women Reservation Bill: ৪৫৪ ভোটে লোকসভায় পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। এরপরই সব সাংসদকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লিখেছেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম (মহিলা সংরক্ষণ বিল) হল এমন একটি বিল যা আগামিদিনে মহিলা ক্ষমতায়ণ প্রশস্ত করবে ও রাজনৈতিক ক্ষেত্রে মহিলারা আরও বেশি করে অংশ নিতে পারবেন।
এদিন বিলে (Women Reservation Bill) ভোটাভুটির সময় মাত্র ২ জন সাংসদ বিলের সংশোধন চেয়েছেন, বাকিরা সবাই বিলের পক্ষে ভোট দিয়েছেন। পুরো প্রক্রিয়ার সময় এদিন সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। আট ঘণ্টা ধরে চলে আলোচনা পর্যন্ত।

এদিন বিল (Women Reservation Bill) পাশ হওয়ার পর বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেন, এই বিলের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া বা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সময়ে এই বিল পাশ হয়নি। তাঁরা শুধুই মহিলাদের ভোটের জন্য ব্যবহার করেছিলেন, মহিলাদের অধিকারের কথা বলেননি।
সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, অনেকে অনেক কিছু বলেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। তাঁর নেতৃত্বের অধীনেই এই বিল (Women Reservation Bill) পাশ হয়েছে।
Delighted at the passage of The Constitution (One Hundred and Twenty-Eighth Amendment) Bill, 2023 in the Lok Sabha with such phenomenal support. I thank MPs across Party lines who voted in support of this Bill.
— Narendra Modi (@narendramodi) September 20, 2023
The Nari Shakti Vandan Adhiniyam is a historic legislation which…
অন্যদিকে, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেন, এটি ঐতিহাসিক বিল। তবে বিল (Women Reservation Bill) আনতে অনেক দেরী করেছে সরকার। লোকসভা নির্বাচনের মাত্র ৬ মাস আগে এ ভাবে বিল পাশ করানোটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এই বিলের কৃতিত্ব কার, তা নিয়ে বাদানুবাদ চলে দিনভর। তবে শেষ পর্যন্ত এআইমিম-এর দুই সাংসদ, আসাদুদ্দিন ওয়াইসি এবং ইমতিয়াজ জলিল ছাড়া সব সদস্যই বিলের পক্ষে ভোট দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, তফসিলি জাতি, উপজাতি ও সাধারণ - সমস্ত মহিলাদের সংরক্ষণের ক্ষেত্রেই এই বিল (Women Reservation Bill) প্রযোজ্য়।
তবে বিল পাশ হওয়ার পরও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি, ওবিসি-দেরও এই বিলের আওতাভুক্ত করা প্রয়োজন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications