কবে মন্দিরে 'হাত' মোদীর! জানালেন ভিএইচপি নেতা, বাড়ল 'চাপ'
১১ ডিসেম্বরের পর উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকের রামমন্দির নির্মাণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে. অযোধ্যায় এমনটাই বলেছেন বিশ্ব হিন্দুপরিষদ নেতা রামভদ্রাচার্য।
১১ ডিসেম্বরের পর উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেই বৈঠকে রামমন্দির নির্মাণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে. অযোধ্যায় এমনটাই বলেছেন বিশ্ব হিন্দুপরিষদ নেতা রামভদ্রাচার্য। তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ ডিসেম্বরের পর রামমন্দির তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ১১ ডিসেম্বরেই বেরোবে ৫ রাজ্যের ভোটের ফল।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা
ভিএইচপি নেতা জানিয়েছেন, ২৩ নভেম্বর তিনি কেন্দ্রীয় সরকারের বর্ষীয়ান মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি জানাতে বারণ করায় নাম বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ভিএইচপি নেতা। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, রামমন্দিরের জন্য কতদিন অপেক্ষা করতে হবে। উত্তরে তিনি জানিয়েছেন, ১১ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক হবে। সেই বৈঠকেই রামমন্দির নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের বিশ্বাস, সেই বৈঠক রামমন্দির নির্মাণকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
প্রসঙ্গত পাঁচ রাজ্যে বিধানসভার ফল ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর। সেক্ষেত্রে ভোটের ফল দেখেই যে মন্দির নির্মাণের কর্মসূচিতে হাত দেওয়ার সম্ভাবনা তা আর বলার অপেক্ষা রাখে না।

কেন্দ্রের ওপর চাপ
আরএসএস, ভিএইচপি এবং শিবসেনার তরফে অযোধ্যা ছাড়াও, নাগপুর, বেঙ্গালুরু-সহ বিভি জায়গায় অনুষ্ঠানের আযোজন করা হয়েছিল রামমম্দির নির্মাণের দাবিকে জোরদার করতে। কেন্দ্রের ওপর চাপ তৈরি করাও এইসব অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল। যদিও রামমন্দির নির্মাণের বিষয়টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে।

কড়া পুলিশি বন্দোবস্ত
অযোধ্যাকে ঘিরে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে রাখা হয়েছিল একজন এডিজিপিকে। একজন ডিআইডি, তিনজন এসএসপি, দশজন এএসপি, ২১ জন ডিএসপি, ১৬০ জন ইনস্পেক্টর, ৭০০ কনস্টেবল, ৪২ কোম্পানি পিএসি, ৫ কোম্পানি র্যাফ, এটিএস কমান্ডো এবং ড্রোন ক্যামেরাও রাখা হয়েছিল সেখানে।

এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ
২৯ অক্টোবর সুপ্রিম কোর্ট রামজন্মভূমি-বাবরি সমজিদ মামলা মুলতুবি করে দেয় জানুয়ারি ২০১৯ পর্যন্ত। ২০১০-এ এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। ২০১০-এ এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত জমি তিনভাগে ভাগ করার কথা বলেছিল। একভাগ নির্মোহী আখরা, একভাগ সুন্নি ওয়াকফ বোর্ড এবং আরেকভাগ রামলালাকে দেওয়ার আদেশ দিয়েছিল আদালত।
(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications