লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর মোদী কী জানালেন!

দুপুর ৩ থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। তা শেষ হয় প্রায় রাত ৯ টা নাগাদ।বৈঠকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ম্যারাথন বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর বার্তা ঘিরে উঠছে জল্পনা।

দিল্লির দাবি

দিল্লির দাবি

বৈঠকের শেষলগ্নে বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করেন অর্থনৈতিক কাজকর্ম দিল্লিতে করতে দেওয়া হোক। তবে কনটেইমেন্ট জোন বাদে এই অর্থনৈতিক কাজ হবে।

মোদীর বার্তা

মোদীর বার্তা

এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষে প্রধানমন্ত্রী সাফ বার্তায় জানিয়েছেন যে, দেশের অর্থনীতির হাল ফেরাতে সমস্ত রকমের চেষ্টা করা হবে। আর রাজ্যগুলিকেও অর্থনীতির হাল ফেরাতে ব্যবস্থা নিতে হবে। এদিনের বৈঠকে মোদী বলেন যে, ভৌগলিকভাবে যে করোনা ছড়িয়ে পড়েছে তা প্রমাণিত। ফলে জেলাস্তর থেকে কীভাবে এই সমস্যার মোকাবিলা করা যায়,তার ওপর জোর দিতে বলেছেন মোদী।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে বার্তা

পরিযায়ী শ্রমিকদের নিয়ে বার্তা

এদিকে, কেন্দ্রের তরফে একটি চিঠিতে রাজ্যগুলিকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড়সড় বার্তা দেওয়া হয় মোদীর বৈঠক চলাকালীন। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে হবে। পরিযায়ী শ্রমিকরা যাতে পায়ে হেঁটে পথ চলতে না শুরু করেন, তার জন্য রাজ্য প্রশাসনকে বোঝাতে হবে।

 পরিযায়ী শ্রমিক ইস্যু

পরিযায়ী শ্রমিক ইস্যু

এদিনের বৈঠকে মোদী বলেন, 'আমরা জোর দিয়েছিলাম যাতে মানুষ ঘরে থাকেন। .. তবে মানুষের স্বভাবই হচ্ছে বাড়ি যাওয়া.. তার জন্য আমাদের সিদ্ধান্তগুলিকে বদলাতে হবে। এরসঙ্গে নজর রাখতে হবে যাতে রোগ ছড়িয়ে না পড়ে। যাতে গ্রামে ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+