নারী কল্যাণে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার, স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
নারী কল্যাণে নুতুন সদ্ধান্ত নিতে চলেছে সরকার, স্বাধীনতা দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
নারীই দেশের শক্তি আগেও এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটেও বিজেপির মহিলা প্রার্থীর সংখ্যা বেশি ছিল। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ফের নারী শক্তির উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। তার জন্য একটি বিশেষ কমিিট গঠন করা হয়েছে। কন্যাশিশুদের অপুষ্টি কমাতে ভাবনা চিন্তা করা হচ্ছে। দেশে এখনও কন্যাশিশুরাই বেশি অপুষ্টির স্বীকার বলে জানিয়েছন তিনি।
তিন তালাক নিষিদ্ধ ঘোষণা করা মোদী সরকারের একটি বড সিদ্ধান্ত ছিল। সেটার পর আবার নতুন করে নারী শক্তির কল্যাণে ভাবনা চিন্তা শুরু করেছে মোদী সরকার। দেশের নারী শক্তির উন্নয়ন হলে দেশ উন্নয়নের পথে এগোবে বলে মনে করেন মোদী সরকার। সেকারণেই এই উদ্যোগ বলে মনে করছেন তিনি।












Click it and Unblock the Notifications