Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিটিশ সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী আমলাতন্ত্র, জন্মদিনে দেশের পরিকাঠামো বদলের ডাক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমলাতন্ত্র ব্রিটিশ সমাজের প্রকৃত উত্তরাধিকারী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭২ তম জন্মদিন উদযাপনের সঙ্গে সঙ্গে পুরনো আমলাতন্ত্রকে পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেন। চলতি বছর ১৫ অগাস্ট লালকেল্লা থেকে তাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের ব্রিটিশ সাম্র্রাজ্যে প্রকৃত উত্তরসূরী আমলাতন্ত্র। তিনি মনে করেন, এই ক্ষয়িষ্ণু আমলাতন্ত্রের থেকে বেরিয়ে আসতে পারলে স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখতেন, তা পূরণ হবে।

ব্রিটিশ সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী আমলাতন্ত্র, জন্মদিনে দেশের পরিকাঠামো বদলের ডাক প্রধানমন্ত্রীর

লালকেল্লার প্রাচীর থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ইচ্ছা পূরণ করতে হবে। তাঁরা যে দেশের স্বপ্নে বিভোর হয়ে প্রাণ দিয়েছিলেন, সেই দেশকে তৈরি করতে হবে। স্বাধীনতার ১০০ বছরে দেশকে এক নতুন ভারত উপহার দিতে হবে বলেও উল্লেখ করেন। সেই সময় তিনি বলেছিলেন, আমাদের মনের গভীরে কোনও দাসত্ব থাকা উচিৎ নয়। কয়েকশো বছরের দাসত্ব আমাদের বেঁধে রেখেছে। তা মন থেকে মুছে ফেলা উচিত।

এই বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে রাজা পঞ্চম জর্জের মুক্তি ছিল, সেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপন করেন। এছাড়াও কিংয়ওয়ে বা রাজপথের নাম পরিবর্তন করে রাখেন কর্তব্য পথ। ব্রিটিশ ভারতের ফৌজদারি ও ভারতীয় দণ্ডবিধি দিয়ে ভারতীয় ঔপনিবেশিক মানসিকতা প্রমাণ হয় বলেও মনে করেন। দ্রুত নয়া আইন দ্বারা তা পরিবর্তন করতে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেবন নয়া আইনে হত্যা ও ধর্ষণ রাষ্ট্রদ্রোহের থেকে অনেক বড় অপরাধ হবে। বেআইনি সামবেশ ভারত থেকে মুছে যাবে পাশাপাশি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের সমস্ত কিছু মুছে যাবে বলে তিনি উল্লেখ করেন।

এরপরেই তিনি আমলাতন্ত্র নিয়ে সওয়াল করেন। দেশের সব থেকে ভঙ্গুর দশা আমলাতন্ত্র। তিনি মনে করেন, কোনও ব্যক্তি একটি নম্বরের ভিত্তিতে সমগ্র কর্মজীবন নির্নয় করা কখনই কাম্য নয়। তবে প্রধানমন্ত্রী প্রথম থেকেই দেশের আমলাতন্ত্রের বিরোধী। তিনি মনে করেন, আমলাদের একাংশের মধ্যে অহঙ্কার সৃষ্টি হয়। যার প্রভাব দেশের শাসন ব্যবস্থার ওপর পড়ে। ২০১৪ সালে সরকার গঠনের পর কোনও এক মিত্র দেশের সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাতিল করতে হয় আমলার জন্য। তারপর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলাতন্ত্রের আরও বিরোধী হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কোনও সরকারের ১০০ শতাংশ কঠোর পরিশ্রমের পরেও আমলাদের অত্যন্ত ধীর গতিতে কাজের জন্য একাধিক প্রকল্প মানুষের কাছে পৌঁছতে পারে না বা অনেক পরে পৌঁছয়। যা কখনই কাম্য নয়। প্রধানমন্ত্রী এই বিষয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৭৫বছরের পরেও আমলাতন্ত্রের অত্যন্ত ধীরগতিতে কাজের জন্য দেশের উন্নতি আটকে পড়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+