প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের মাধ্যমে ২৫ লক্ষ টাকা পর্যন্ত দেবে মোদী সরকার! কীভাবে আবেদন

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বিভিন্ন ধরনের যোজনা চালিয়ে থাকে মোদী সরকার (Central Govt) । এই সমস্ত যোজনার মাধ্যমে বিভিন্ন সময়ে আর্থিক সাহায্যও দেওয়া হয়ে থাকে। এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের এমনই একটি স্কিমের বিষয়ে বিস

সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে বিভিন্ন ধরনের যোজনা চালিয়ে থাকে মোদী সরকার (Central Govt) । এই সমস্ত যোজনার মাধ্যমে বিভিন্ন সময়ে আর্থিক সাহায্যও দেওয়া হয়ে থাকে। এই প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের এমনই একটি স্কিমের বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হবে।

এই স্কিমের মাধ্যমে বহু মানুষ উপকৃত হতে পারেন। স্কিমটি হল Prime Minister Employment Generation Program Scheme (PMEGP) বা প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম।

এই যোজনার মাধ্যমে দেশের মানুষকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য (Financial help) দিয়ে থাকে।

যদিও এই সাহায্য লোনের মাধ্যমে দিয়ে থাকে মোদী সরকার। যদি এই যোজনার সুবিধা ভোগ করতে চান তাহলে অবশ্যই কীভাবে আবেদন করবেন তা জেনে নেওয়া দরকার।

শুধু তাই নয়, কারা এই সুবিধা পাবে সেই বিষয়েও এই প্রতিবেদনে তুলে ধরা হল।

এই যোজনা আসলে কি?

এই যোজনা আসলে কি?

প্রধানমন্ত্রী রোজগার সৃজন কার্যক্রম যোজনা অর্থাৎ PM Employment Generation Programme Scheme এর সাহায্যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে দারুণ একটি সুযোগ করে দিয়ে চায়। করোনা পরিস্থিতিতে খারাপ চাকরির বাজার।

সেখানে দাঁড়িয়ে নিজে যদি কোনও ব্যবসা করতে চান তাহলে ১০ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, নেওয়া লোনের উপর ভর্তুকি পর্যন্ত পাওয়া যেতে পারে।

এই যোজনার সুবিধা যদি আপনি পেতে চান তাহলে অনলাইনের মাধ্যমে এর জন্যে আবেদন করতে পারবেন।

PMEGP এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

PMEGP এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

যিনি এই যোজনার মাধ্যমে আবেদন জানাবেন তাঁর বয়স নুন্যতম ১৪ বছরে বেশি হতে হবে।

দেশের সমস্ত নাগরিক এই যোজনার মাধ্যমে সুবিধা নিতে পারবেন।

এই যোজনার মাধ্যমে ১০ লাখ টাকা থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন উপলব্ধ করা যেতে পারে।

PMEGP এর মাধ্যমে কোনও গ্রামের সাধারণ মানুষ ব্যবসার জন্যে এই লোনের জন্যে আবেদন করে তাহলে ২৫ শতাংশ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে থাকে। এমনিতে ১৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার।

যে কোনও ধরনের ব্যবসা কিংবা উদ্যোগ যদি দেশের কোনও নাগরিক শুরু করতে চায় তাহলে এই যোজনার মাধ্যমে লোন নিতে পারবেন সাধারণ মানুষ।
গ্রামীণ ব্যাঙ্ক, যে কোনও সরকারি ব্যাঙ্ক কিংবা বেসরকারি ব্যাঙ্ক থেকেও এই যোজনার মাধ্যমে লোন নেওয়া যাবে।

তবে কোনও ব্যক্তি যদি আগে থেকে অন্য কোনও ভর্তুকি যোজনার সুবিধা নিয়ে থাকে তাহলে তাঁকে এই যোজনার সুবিধা দেওয়া হবে না।

কি কি ব্যবসাতে লোন দেবে সরকার?

কি কি ব্যবসাতে লোন দেবে সরকার?

কৃষি সম্পর্কিত কোনও ব্যবসা শুরু করতে চাইলে মিলবে লোন। hand paper industry, ফাইবার শিল্প, অরণ্য কিংবা বনাঞ্চলকে বাড়তে সাহায্য করবে এমন উদ্যোগে এই যোজনার মাধ্যমে মিলবে লোন।

Chemical and polymer based কোনও শিল্প করতেও লোন পাওয়া যাবে। খনিজ সংক্রান্ত ব্যবসা, Biotechnology and Rural Engineering সংক্রান্ত কোনও শিল্প, কাপড়ের ব্যবসা, এছাড়াও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে এই যোজনার মাধ্যমে লোন পাওয়া যাবে।

কি কি নথির প্রয়োজন!

কি কি নথির প্রয়োজন!

এই যোজনার মাধ্যমে সুবিধা নিতে হলে বেশ কিছু প্রমান্য নথি জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। যেমন বাড়ির ঠিকানা সংক্রান্ত কপি, আধার কার্ড, পরিচয় পত্র, জন্ম সংক্রান্ত পরিচয় পত্র, ব্যাঙ্কের পাশবুক, পাসপোর্ট সাইজ ফটো এবং রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর।

কীভাবে আবেদন করতে পারবেন?

কীভাবে আবেদন করতে পারবেন?

এই যোজনার সুবিধা পাওয়ার জন্যে অফিসিয়াল ওয়েবসাইট http://www.kviconline.gov.in/ যেতে হবে।

এরপর হোম পেজের উপর দেওয়া PMEGP অপশনে ক্লিক করতে হবে। এরপর PMEGP পোর্টালে গিয়ে ক্লিক করতে হবে।

এরপর PM Employment Generation Programme Scheme এর নামে একটি পোর্টাল খুলে যাবে।

এরপর পেজে দেওয়া Online Application Form For Individual এর উপর ক্লিক করতে হবে।

যদি আপনি Non Individual ফর্ম ভরতে চান তাহলে দেওয়া Online Application Form For Non Individual অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

এরপর আপনার আবেদনের ফর্ম খুলে যাবে। ফর্মে দেওয়া সমস্ত তথ্য আপনাকে জানাতে হবে।

এরপর Save Applicant Data এর উপর ক্লিক করতে হবে। সমস্ত ডিটেল হয়ে যাওয়ার পর আপনারকাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসে যা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+