মোদীর প্রাক বাজেট বৈঠকে নির্মলার অনুপস্থিতি ও পীযূষের উপস্থিতি ঘিরে নতুন জল্পনা

মোদীর প্রাক বাজেট বৈঠকে নির্মলার অনুপস্থিতি ও পীযূষের উপস্থিতি ঘিরে নতুন জল্পনা

দেশের অর্থনীতির দুরবস্থার মধ্যে পরবর্তী অর্থবর্ষের বাজেট পেশ হতে চলেছে আর কয়েক সপ্তাহের ব্যবধানে। এরই মধ্যে বাজেটের আগে বৃহস্পতিবার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই বৈঠকে দেখা মেলেনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।

বাজেট নিয়ে আলোচনায় মোদী

বাজেট নিয়ে আলোচনায় মোদী

দেশের আর্থিক মন্দা পরিস্থিতিতে কী বাজেট হওয়া উচিত তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ছিলেন শিল্পপতি এবং ব্যাঙ্কাররাও। বৈঠকে মন্ত্রিসভার তরফে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল এবং কেন্দ্রীয় শিল্প-বানিজ্যমন্ত্রী নীতিন গড়করি।

পীযূষের উপস্থিতি ও নির্মলার অনুপস্থিতি

পীযূষের উপস্থিতি ও নির্মলার অনুপস্থিতি

এদিকে বিশেষজ্ঞদের কাছে যেই বিষয়টি খটকা লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল এই বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অনুপস্থিতি। অন্যদিকে বৈঠকে পীযূষ গয়ালের উপস্থিতিও তাৎপূর্যপূর্ণ বলে মনে কার হচ্ছে কারণ অতীতে অরুণ জেঠলির অনুপস্থিতিতে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন পীযূষ গয়াল।

প্রশ্ন উঠেছে নির্মলার অনুপস্থিতি নিয়ে

প্রশ্ন উঠেছে নির্মলার অনুপস্থিতি নিয়ে

প্রধানমন্ত্রীর প্রাক বাজেট বৈঠকে কেন অর্থমন্ত্রী নেই তা নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। টুইটে নির্মলা সীতারামনের বিজেপির দলীয় বৈঠকে যোগদানের ছবি শেয়ার করা হয়েছে। তার পাল্টা জবাবে আবার নির্মলা সীতারামনের দফতর লিখেছে, অর্থনীতিবিদদের সঙ্গে আগেই বৈঠক সেরে ফেলেছেন অর্থমন্ত্রী।

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর

অবশ্য মোদীর বৈঠকে না থাকলেও বাজেটের আগে দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী। বাজেট অধিবেশনের আগে বিজেপির সদর দফতরে দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক বি এস সন্তোষ, ভূপেন্দ্র যাদব, অরুণ সিং। এমনকী বিজেপির শ্রম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+