দাম বাড়ল পেট্রোলের, সস্তা হল ডিজেল
উৎসবের মরশুম শুরু হতে না হতেই মহার্ঘ্য হল পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির সমস্যায় জর্জরিত আম জনতার মাথার উপর চাপল বোঝা।
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : উৎসবের মরশুম শুরু হতে না হতেই মহার্ঘ্য হল পেট্রোলের দাম। মূল্যবৃদ্ধির সমস্যায় জর্জরিত আম জনতার মাথার উপর চাপল বোঝা। প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল ৩৬ পয়সা। আজ মধ্যরাত থেকেই এই নয়া মূল্য কার্যকর হতে চলেছে।
বর্তমানে দিল্লিতে প্রতিলিটার পেট্রোলের দাম ৬৪.২১ টাকা। নয়ামূল্যের জেরে তা বেড়ে হতে চলেছে ৬৪.৫৭ টাকা।

তবে পেট্রোলের দাম বাড়লেও ডিজেলের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। প্রতি লিটার ডিজেলে ৭ পয়সা করে মূল্যহ্রাস হয়েছে। এর ফলে ডিজেলের দাম ৫২.৫৯ টাকা থেকে কমে ৫২.৫২ টাকা হতে চলেছে।
এই নিয়ে গত ২ মাসে তৃতীয়বার পেট্রেলোর দাম বাড়ল। যদিও ডিজেলের ক্ষেত্রে এই নিয়ে দ্বিতীয়বার দাম কমল।












Click it and Unblock the Notifications