পেট্রোল ,ডিজেলের দাম ফের আকাশচুম্বী, কলকাতা সহ বড় শহরে দর একনজরে

৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট পর্ব শেষ হয়েছে। এদিকে, দেখা যাচ্ছে তারপরই দেশে ফের একবার টানা তৃতীয় দিনে হু হু করে বাড়ছে জ্বালনির দাম। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের দামের গতিপ্রকৃতির উপর নির্ভর করে জ্বালানির দাম। এদিনও কলকাতা সহ ৪ মেট্রো শহরে জ্বালানির দাম ক্রমাগত উর্ধ্বমুখী হতে দেখা গিয়েছে।

 দিল্লি

দিল্লি

দিল্লিতে ২৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ফলে পেট্রোলের দর এখন রাজধানীতে ৯০.৭৪ টাকা প্রতি লিটার থেকে বেড়ে হয়েছে ৯০.৯৯ টাকা। ডিজেলের দাম এখন সেখানে ৩০ পয়সা বেড়েছে। ফলে দাম ৮১.১২ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১.৪২ টাকা।

মুম্বই

মুম্বই

লিটারে মুম্বইতে পেট্রোলের দাম ২২ পয়সা বেড়েছে। ফলে মায়ানগরীতে পেট্রোলের দাম ৯৭.৩৪ টাকা হয়েছে প্রতি লিটারের হিসাবে। এদিকে সেখানে ডিজেলের দাম বেড়েছে ৩০ পয়সা লিটার প্রতি। যার ফলে এক লিটারে ৮৮.৪৯ টাকা হয়েছে লিটার প্রতি মায়ানগরীর ডিজেলের দাম।

কলকাতা

কলকাতা

কলকাতায় পেট্রোলের দাম ২২ পয়সা বেড়েছে। ফলে ১ লিটার পেট্রোল এখন ৯০.৯২ টাকা থেকে ৯১.১৪ টাকা হয়েছে। এদিকে, শহরে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়েছে। ফলে এক লিটারে ডিজেলের দাম ৮৪.২৬ টাকা হয়েছে।

চেন্নাই

চেন্নাই

বাংলা ছাড়াও এবছর বিধানসভা ভোট হয়েছে তামিলনাড়ুতে। কলকাতার পাশাপাশি চেন্নাইও জ্বালানির দামের উর্ধ্বগামী ট্রেন্ড দেতে পেয়েছে। এদিন চেন্নাইতে পেট্রোলের দাম ৯২.৯০ টাকা, ডিজেলের লিটার প্রতি দাম ৮৬.৩৫ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+