পেট্রোল-ডিজেলের দামে আগুন! টানা ১৭ দিন ধরে রাজধানীতে জ্বালাময়ী ছ্যাঁকা জ্বালানির
একটা সময় লকডাউনের জেরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দুনিয়া। করোনার গ্রাসে বন্ধ ছিল রাস্তায় চেনা গাড়ি-ঘোড়া চলার ছবিটা। সেই সময় পেট্রোলের দাম কার্যত জলের চেয়েও সস্তা হয়েছে! তবে পরবর্তীকালে লকডাউন উঠতেই দেশে ক্রমাগত বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম।

রাজধানীতে পেট্রোলের দামে প্রবল ছ্যাঁকা!
রাজধানী দিল্লিতে পেট্রোলের দামে প্রবল ছ্যাঁকা । এদিন পেট্রোলের দাম ৮০ টাকা প্রতি লিটারের দিকে যেতে শুরু করেছে। মঙ্গলবার পেট্রোলের দাম, ৭৯.৭৬ টাকা প্রতি লিটার রয়েছে দিল্লিতে।

পেট্রোল- ডিজেলের দাম
রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৭৯. ৭৬ টাকা প্রতি লিটার গিয়ে দাঁড়িয়েছে। ০.২০ টাকা দাম এদিন প্রতি লিটারে বেড়েছে। অন্যদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে, ০.৫৫ টাকা বেড়েছে।

দাম বাড়ছে জ্বালানীর
দেশে ক্রমাগত তেলের দাম বাড়ার নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি ফ্যাক্টর। আনলক ওয়ান শুরু হতেই একের পর এক তেল কম্পানি নিজেদের পণ্যের দাম পর্যালোচনা শুরু করে। যার জের গিয়ে পড়েছে দেশের জ্বালানির দামে।

১৭ দিনে কোথায় গিয়ে দাঁড়াল তেলের দাম?
দেখা গিয়েছে টানা ১৭ দিনে পেট্রোলের দাম ৮.৫০ টাকা বেড়েছে। অন্যদিকে, ডিজেলের দাম টানা ১৭ দিনে বেড়েছে ১০ টাকা। দেশের রাজধানী দিল্লিই শুধু নয়, গোটা ভারতের একাধিক জায়গায় ক্রমেই বেড়েছে জ্বালানির দাম।












Click it and Unblock the Notifications