পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৮ টাকা! পাঁচ রাজ্যের ভোট-শেষে জ্বালানি যন্ত্রণা অব্যাহত
পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৮ টাকা! পাঁচ রাজ্যের ভোট-শেষে জ্বালানি যন্ত্রণা অব্যাহত
দেশের বুকে ধারাবাহিকভাবে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিন নিয়ম করে বেড়ে চলেছে। গত ১৩ দিনে ১১ বার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। আর নয় নয় করে তা বেড়েছে ৮ টাকারও বেশি। জ্বালানির দাম এই ব্যাপক বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। নাভিশ্বাস উঠতে চলেছে সাধারণ মানুষের।

১৩ দিনে ৮ টাকা বেড়েছে পেট্রোলের দাম
২০২১-এর অক্সোবর ও নভেম্বর টানা বাড়ছিল পেট্রোল ও ডিজেলের দাম। তারপরা লাগাতর বিক্ষোভের জেরে কেন্দ্রীয় সরকার জ্বালানির মূল্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। সেই থেকে ১৩৭ দিন বাড়েনি জ্বালানির দাম। ফের মার্চ মাসে বিগত ১৩ দিন ধরে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। বিগত ১৩ দিনে ৮ টাকা বেড়েছে দাম। এর ফলে জ্বালানির আগুনে পুড়তে শুরু করেছে সাধারণ মধ্যবিত্ত।

রেকর্ড হারে মূল্যবৃদ্ধি পরও কেন্দ্রীয় সরকার নির্বিকার
লাগাতার দাম বেড়ে চলেছে, কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দিয়ে হাত গুটিয়ে নিয়েছেন নির্মলা সীতারামন। জ্বালানি যন্ত্রণার কমার কোনও সম্ভাবনা নেই। এই ১৩ দিনে পেট্রোলের দাম বেড়েছে মোট ৮ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৩ পয়সা। রেকর্ড হারে মূল্যবৃদ্ধি পরও কেন্দ্রীয় সরকার নির্বিকার থেকেছে।

পেট্রোলের পর ডিজেলের দামও সেঞ্চুরির পথে
রবিবার ৮০ থেকে ৮৪ পয়সা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলোর দাম ৮৪ পয়সা বেড়ে হল ১১৩ টাকা ৩ পয়সা। আর ডিজেলের দাম লিটারপ্পরতি ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। ডিজেলের দামও সেঞ্চুরি করতে চলেছে। শনিবারই ডিজেলের দাম সেঞ্চুরি পার করেছে মুম্বই-সহ বেশ কয়েকটি শহরে। কলকাতা দাঁড়িয়ে রয়েছে প্রায় ৯৮ টাকায়।

দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে কত দাম পেট্রোল ও ডিজেলের
দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৪১ পয়সা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ৬৭ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম কলকাতা ও মুম্বইয়ের থেকে। আর মুম্বইয়ে পেট্রোলের দামও দিল্লি ও কলকাতার থেকে অপেক্ষাকৃত বেশি। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১১৮ টাকা ৮৮ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ১০২ টাকা ৬৪ পয়সা। চেন্নাইয়ে আবার পেট্রোলের দাম একটু কম, লিটার প্রতি ১০৮ টাকা ৯৬ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৪ পয়সা।

রাজ্য সরকারও নির্বিকার, কেন্দ্রের চালে মাত
পেট্রোল ও ডিজেলের এই লাগাতার দামবৃদ্ধি কতদিন চলতে থাকে, সেটিই দেখার। এরপর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনও উদ্যোগ নেয় কি না তার দিকে তাকিয়ে দেশবাসী। গতবার কেন্দ্রীয় সরকার পেট্রোলের শুল্ক কমালেও, রাজ্য সরকার নির্বিকার থেকেছে। পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় আনার পরিকল্পনা করেছিল কেন্দ্র, কিন্তু রাজ্যের বাধায় তা হয়ে ওঠেনি। ফলে এখন রাজ্য সরকার আন্দোলও করতে পারছে না।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications