Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জুতোর তলায় রাখা স্পাই ক্যামেরায় মেয়েদের গোপন ছবি তুলে ধৃত

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : পেশায় এলপিও কর্মী (লিগ্যাল প্রসেস আউটসোর্সিং) কর্মী আশিস শর্মা (৩২) নামে এক বিকৃতমনস্ক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জুতোর নিচে লুকনো ক্যামেরা লাগিয়ে সে মেয়েদের গোপন মুহূর্তের ছবি তুলে বেড়াত। [শাহরুখ পুত্র আরিয়ানের ফাঁস হওয়া এমএমএস!]

বিভিন্ন মলে ঘুরে বেড়িয়ে সে টার্গেট করত ছোট স্কার্ট বা জামাকাপড় পরা মেয়েদের। এরপর কাছে গিয়ে নানা অছিলায় জুতোর নিচের অংশে লুকনো ক্যামেরা দিয়ে মেয়েদের ছবি তুলে নিত। [অটো চালককে 'ধর্ষণের চেষ্টার' অভিযোগে গ্রেফতার এক মহিলা!]

জুতোর তলায় স্পাই ক্যামেরা : মেয়েদের গোপন ভিডিও বানিয়ে ধৃত

গত রবিবার দিল্লির সাকেত এলাকার অভিজাত ডিএলএফ প্লেস মলে গিয়ে একই ঘটনার ছক কষেছিল সে। তবে এক নিরাপত্তাকর্মীর সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর গোটা ঘটনা প্রথমে অস্বীকার ও পরে নানাভাবে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে মলের আধিকারিকদের সন্দেহ প্রবল হয়। [নগ্ন ছবি ফাঁস কাণ্ডে কী বলছেন প্রীতি গুপ্ত?]

এরপরে পুলিশ এসে আশিসকে গ্রেফতার করে নিয়ে যায়। জেরায় সে নিজের দোষ কবুল করেছে। জানিয়েছে, পর্ন সাইট থেকে সে এমন আইডিয়া পায়। এরপর একটি অনলাইন পোর্টাল থেকে সে গোপন ক্যামেরা অর্ডার করে মেয়েদের অনেকগুলি গোপন ভিডিও বানিয়েছে। ['প্রতারক' প্রেমিকের যৌনাঙ্গে আগুন ধরিয়ে ভিডিও ইউটিউবে পোস্ট তরুণীর!]

ফরিদাবাদের বাসিন্দা আশিসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ও ৩৫৪ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আশিসের স্ত্রী ও এক পুত্র রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। [সানি লিওনির পোশাক বিভ্রাটের দৃশ্য যা আপনাকে চমকে দেবে]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+