(ছবি ও ভিডিও) নগ্ন ছবি ফাঁস কাণ্ডে কী বলছেন 'ভুক্তভোগী' প্রীতি গুপ্ত?

নয়াদিল্লি, ২৯ জুন : অভিনেত্রী রাধিকা আপ্টের পর এবার নগ্ন ছবি ফাঁস কাণ্ডে জড়িয়েছেন টেলিভিশনের পরিচিত অভিনেত্রী প্রীতি গুপ্ত। ভারতে নিষিদ্ধ ছবি 'আনফ্রিডম'-এর একটি স্টিল দৃশ্য ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে যেখানে প্রীতিকে নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। ['কাহানি ঘর ঘর কি' অভিনেত্রী প্রীতি গুপ্তার নগ্ন ছবি ফাঁস ইন্টারনেটে!]

আর এই ঘটনায় বেজায় চটেছেন প্রীতি। তাঁর কথায়, অভিনেতা অভিনেত্রীদের কেন্দ্র করে খুব সহজেই বিতর্ক তৈরি করা যায়। আর তাতেই আমার রাগ। এটা অদ্ভুদ এবং গোপনীয়তা লঙ্ঘণের সমান। এটা ঠিক নয়। ভারতে যদি সত্যিই নিষিদ্ধ করতে হয়, তাহলে এই ধরণের কার্যকলাপ নিষিদ্ধ করা উচিত। (ভিডিওটি দেখুন নিচে)

{photo-feature}

প্রীতির ব্যাখ্যা, "এই ধরণের দৃশ্যে অভিনয়ের জন্য প্রয়োজন অনুশাসন ও আত্মৎসর্গের প্রয়োজন। এই ধরণের অভিনয় অত্যন্ত চ্যালেঞ্জিং। এই ছবির বিষয়বস্তু একটা কারণ আছে। আর তাই আমরা এই বাস্তব দিকটা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমরা দুঘন্টায় কড়া বাস্তবটাকে পর্দায় তুলে ধরতে চেয়েছিলাম। আমাদের উদ্দেশ্য কখনও দর্শককে যৌন সুড়সুড়ি দেওয়া নয়। আর এর জন্য সাহসের প্রয়োজন।"

এই ছবি ভারতে নিষিদ্ধ করা নিয়েও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রীতি। তিনি বলেন, সমকামীতা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সমাজে কীভাবে বিরাজ করছে তা নিয়েই মূলত এই ছবিটি। কোনও কিছু কেন নিষিদ্ধ করা হবে? আমাদের কী দর্শকের বুদ্ধিমত্তায় একটুও ভরসা নেই। ছবিটি তে কী বার্তা দেওযা হয়েছে তা বোঝার জন্য তো সিনেমাটা দেখার প্রয়োজন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+