'জাতীয় পতাকা হাতে নিয়ে যাঁরা দেশভাগ করতে চান তাঁরা শাহিনবাগে রয়েছেন ', দাবি রবিশঙ্কর প্রসাদের
দিল্লি নির্বাচনের আগে শাহিনবাগ ইস্য়ুতে ক্রমাগত সরব হচ্ছে বিজেপি। ক্রমেই শাহিনবাগে নাগরিকত্ব ইস্যুতে দানা বাঁধা প্রতিবাদ চরম আকার ধারণ করছে। সেখানে বক্তব্য রেখে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন রোষানলে জেএনইউয়ের ছাত্র শার্জিল ইমাম।আর এমন পরিস্থিতিতে ফের একবার শাহিনবাগ প্রসঙ্গে মুখ খুলে পারদ চড়ালেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

অমিত শাহের পর রবিশঙ্করের মুখে শাহিনবাগের বিরোধিতা..
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে বলেছিলেন, দিল্লি নির্বাচনে যদি বিজেপি জিতে যায়, তাহলে দূষণ মুক্ত দিল্লি উপহার দেওয়া যেমন বিজেপির প্রতিশ্রুতি , তেমনই যে দিল্লি বিজেপি এনে দিতে চাইছে তাতে জায়গা থাকবে না শাহিনবাগের। আর অমিত শাহের এমন বক্তব্যের পর এদিন রবিশঙ্কর প্রসাদও শাহিনবাগে সিএএ প্রতিবাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

রবিশঙ্কর প্রসাদ যা বলেছেন...
এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, 'শাহিনবাগ আর কোনও আলাদা জায়গা নয়। এটা একটা ধারণা। যেখানে ভারতীয় পতাকা ব্যবহার করে সেই সমস্ত নাগরিকদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যাঁরা ভারতকে ভাগ করতে চান। এঁদের সমর্থন করছে টুকড়ে টুকড়ে গ্যাং।'

শাহিনবাগ ও বিজেপি
শাহিনবাগ প্রসঙ্গে ক্ষোভ উগড়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, ' শান্তিপূর্ণ সংখ্যাগরিষ্ঠদের কণ্ঠ রোধ করতে শাহিনবাগ একটি টেক্সট বুক কেস হিসাবে উঠে আসছে। এটাই শাহিনবাগের আসল মুখ। এই মুখোশ গোটা দেশের সামনে খুলে দেওয়া খুব জরুরি।.. 'রবিশঙ্কর প্রসাদ এদিন প্রশ্ন তোলেন যে, কেন শাহিনবাগ নিয়ে রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল চুপ করে রয়েছেন, সেই প্রসঙ্গে!

শাহিনবাগ নিয়ে বিজেপির অবস্থান
এর আগে শাহিনবাগের প্রতিবাদ মঞ্চ নিয়ে সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি বলেছিলেন , শাহিনবাগে মহিলা ও শিশুদের সামনে রেখে পুরুষরা কম্বলের নিচে থাকেন। এর এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, শাহিনবাগের প্রতিবাদের জেরে সেখানে দোকান বন্ধ রয়েছে সেখানে, বহু মানুষ বিধ্বস্ত শিশুরা যেতে পারছে না স্কুলে। আর সেই অভিযোগ ঘিরেই এদিন তোলপাড় শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications