সংসদের বাদল অধিবেশন ঘিরে বিক্ষোভে দিল্লির রাস্তায় নামলেন রাহুল, ১৫ টি বিরোধী দিল এককাট্টা

১৫ টি বিরোধী দিল এককাট্টা করে এদিন দিল্লির রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন রাহুল গান্ধী। এদিন রাহুলের নেতৃত্বে সংসদ থেকে বিজয় চকের দিকে দিল্লির রাস্তায় নামে বিরোধীদের মিছিল। বাদল অধিবেশেন বারবার অধিবেশন মুলতুবি, বারবার উত্তেজনা,মহিলা সাংসদদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদের ঝড় দিল্লির রাস্তায় তুললেন রাহুল।

সংসদের বাদল অধিবেশন ঘিরে বিক্ষোভে দিল্লির রাস্তায় নামলেন রাহুল, ১৫ টি বিরোধী দিল এককাট্টা

কৃষি আইনের বিরোধিতা থেকে শুরু করে একাধিক ইস্যুতে এদিন দিল্লির রাস্তায় নেমে প্রবল বিরোধিতার সুর চড়িয়ে দেন রাহুল গান্ধী। এগিন ১৫ টি বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে দিল্লির রাজপথে রাহুল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,' আমরা পেগাসাস ইস্যু, মুদ্রাস্ফীতি, কৃষি বিষয়গুলি। তবে আমাদের সংসদে কথা বলতে দেওয়া হয়নি। তাই আজ আমাদের এখানে আসতে হয়েছে কথা বলার জন্য।কারণ আমাদের সংসদে কথা বলতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্রণের হত্যা। ' একথা বলে এদিন কার্যত পারদ চড়িয়এছেন রাহুল গান্ধী।

এদিকে, লোকসভা স্পিকার ওম বিড়লা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বাদল অধিবেশনে সঠিকভাবে সংসদ চলতে না পারা নিয়ে। এই পরিস্থিতিতে বহু আগেই বাদল অধিবেশনে বিরোধীদের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মোদী। বিজেপির এক দলীয় সভায় মোদী এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধীরা যে কত গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে কাজ হতে দেয়নি, তা নিয়ে ইতিমধ্যেই গোটা ঘটনার কথা সারা দেশে বিজেপি কর্মীরা যাতে ছড়িয়ে দেন , তার বন্দোবস্ত করে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, লোকসভার স্পিকার হিসাবে ওম বিড়লা জানিয়েছেন, সংসদের ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে কোনও প্রতিবাদ করা মোটেও ভালো কাজ নয়। এই ইস্যুতে ওম বিড়লা কার্যত ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, আপাতত পরিসংখ্যান যা বলছে ,তাতে লোকসভার বাদল অধিবেশন মাত্র ২১ ঘণ্টা চলেছে। যার ফলে এর প্রডোক্টিভিটির মানদণ্ড যদি ধরা যায়, তাহলে দেখা যাবে মাত্র ২২ শতাংশ ফলপ্রসূ হয়েছে এই সংসদের চলা। এদিকে, সংসদে হামলা ইস্যুতে রাজ্যসভার চেয়ারম্য়ান বেঙ্কাইয়া নাইডু কার্যত ভেঙে পড়েন। তিনি যখন কথা বলছিলেন সভায় ,তখনই বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন।

এদিকে রাহুল গান্ধী এই ইস্যুতে বলেন, ' এই প্রথমবার সংসদে সাংসদরা আক্রান্ত হলেন। বাইরে থেকে লোক এনে সাংসদদের মারধর করা হয়েছে। .. চেয়ারম্যানের কাজ হল হাউসকে চালানো। ' ক্ষোভের সুরে রাহুল গান্ধী বলেন, 'দেশের ৬০ শতাংশের মুখ বন্ধ করে রাখা হচ্ছে। এঁদের অপমান করা হচ্ছে, শারীরিকভাবে মারধর করা হচ্ছে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+