বিবাহিত মেয়েদেরও এবার নিতে হবে বাবা-মায়ের দায়িত্ব, পর্যবেক্ষণ আদালতের
মুম্বই, ১১ মে : মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার আর কেউ থাকত না বাড়িতে। যদি সেই বাড়িতে ছেলে থাকে, তাহলে সেই হতো সমস্ত দায়িত্বের অধিকারী। তবে এবার থেকে ছেলেদের পাশাপাশি বিবাহিত মেয়েদেরও নিজের বাবা-মায়ের দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করল বম্বে হাইকোর্ট। [ত্রেতা যুগে সীতাকে ত্যাগ শ্রীরামচন্দ্রের, অভিযোগ দায়ের হল কলি যুগে]
তাঁদের দায়িত্ব বড় ছেলেকে নিতে হবে বলে বম্বে হাইকোর্টে আবেদন করেন এক বৃদ্ধ দম্পতি। সেই মামলার রায়ে আদালত পুরনো ধারণাকে নস্যাৎ করে আদালতের পর্যবেক্ষণ, বিয়ের পরে স্বামী বা শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব রয়েছে বলে মেয়েরা নিজের বাবা-মায়ের দায়িত্ব এড়িয়ে যান। [বাবা যে আদালতে চা বিক্রেতা, মেয়ে সেখানেই যোগ দিলেন বিচারক হিসাবে]

আদালতের মতে, সেটা কোনওমতেই চলতে দেওয়া উচিত নয়। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নিজের বাবা-মায়ের দায়িত্ব সমানভাবে পালন করা উচিত। এক্ষেত্রে দম্পতির মেয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিদেশে চাকরিরতা। তিনি চাইলে দায়িত্ব নিতেই পারেন। এইকথাও আদালতে উঠে এসেছে। ['মাতাল' হয়ে আদালতে হাজির খোদ বিচারক, নজিরবিহীন ঘটনা ত্রিপুরায়]
এই মামলায় বিশেষ করে দেখা গিয়েছে, আবেদনকারী দম্পতি বড় ছেলের কাছ থেকে অধিকার দাবি করেছেন। যদিও তাঁদের একটি ছোট ছেলে ও মেয়ে রয়েছে। দুজনেই যথেষ্ট রোজগার করেন। তবে বড় ছেলে ও বউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের কাছেই শুধুমাত্র দাবির জন্য আদালতে টেনে আনা হয়েছে।
সেজন্যই আদালত সব বিবেচনা করে জানিয়েছে, এক্ষেত্রে শুধু বড় ছেলে নয়, ছোট ছেলে ও মেয়েকেও বৃদ্ধ দম্পতির ভরণপোষণের দায়িত্ব সমান ভাবে নিতে হবে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications