Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশন কী করে হাইকোর্টের বিরোধিতা করে, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
স্বচ্ছ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) করাতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (High Court) । সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট। এইভাবেই এদিন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের করা স্পেশাল রিট পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
শুনানিতে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি, বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্র রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন। তাঁরা বলেন, রাজ্য নির্বাচন কমিশন কী করে হাইকোর্টের রায়ের (Panchayat Election 2023) বিরোধিতা করে।

শুনানিতে রাজ্য ও নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাগরত্ন বলেন, হাইকোর্ট বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ দেবে কেন্দ্রষ সেখানে অসুবিধা কোথায়। সেই সময় রাজ্যের আইনজীবী বলেন, রাজ্যের পুলিশ সমর্থ। পুলিশ কমের কারণে বাইরের রাজ্যের পুলিশ চাওয়া হয়েছে।
রাজ্যের আইনজীবী আরও বলেন, সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে গেলে পরিকল্পনা বদলে ফেলতে হবে। নির্বাচনের মুখে যা সমস্যা তৈরি করবে। পাল্টা বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন, এব্যাপারে কেন বিরোধিতা করছে রাজ্য নির্বাচন কমিশন। তাদের তো বাহিনী নিয়ে কথা।
কমিশনের আইনজীবী বলেন, হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছে। কমিশন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) স্পর্শকাতর বুথ চিহ্নিত করার কাজ করছিল। এছাড়া নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য সরকার। সেখানে কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি নাগরত্ন প্রশ্ন করেন, নিরাপত্তা ব্যবস্থা তাদের ওপরে না হলে তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তিত কেন? এখানে কমিশন নিজের কাজ করুক। যেখান থেকেই বাহিনী আসুক, তাদের কোনও অসুবিধা নেই। কমিশনের আইনজীবী তখন বলেন, হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা তাদের কাজ নয়।

সেই সময় বিচারপতি নাগরত্ন বলেন, আগে নির্বাচনে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতি বিচার পরেই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট অসুবিধার কিছু দেখছে না।
এই সময় শুভেন্দু অধিকারীর তথা বিজেপির আইনজীবী হরিশ সালভে বলেন, নির্বাচন কমিশনের নীরবতার কারণেই পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তিনি নির্বাচনের নির্ঘন্ট নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলেন।












Click it and Unblock the Notifications