চরম পন্থী মানসিকতা, কাশ্মীর নিয়ে সিডিএস রাওয়াতের মন্তব্যের কড়া জবাব পাকিস্তানের

কাশ্মীর প্রসঙ্গে সিডিএস বিপিন রাওয়াতের মন্তব্যের কড়া নিন্দা করল পাকিস্তান।

কাশ্মীর প্রসঙ্গে সিডিএস বিপিন রাওয়াতের মন্তব্যের কড়া নিন্দা করল পাকিস্তান। সিডিএস রাওয়াত কাশ্মীর নিয়ে যে ধারনা ব্যক্ত করেছেন তা চরমপন্থী মানসিকতা প্রমাণ বলে পাল্টা আক্রমণ শানিয়েছে পাকিস্তান। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের জন্য আলাদা করে ক্যাম্পে রাখার কথা বলেছিলেন সিডিএস রাওয়াত।

 রাওয়াতের সমালোচনায় পাকিস্তান

রাওয়াতের সমালোচনায় পাকিস্তান

সিডিএস রাওয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তাঁর চরম পন্থী মানসিকতাই প্রমাণ পায় বলে আক্রমণ শানিয়েছে পাকিস্তান। কট্টরপন্থীদের মগজ ধোলাইয়ের কথা বলছেন আরেক কট্টরপন্থী এমনই ভাষায় রাওয়াতকে আক্রমণ করেছে পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের পক্ষ থেকে রাওয়াতের মন্তব্যের কড়া নিন্দা করে বলা হয়েছে এর থেকেই বোঝা যায় কাশ্মীর নিয়ে কী মানসিকতা পোষন করে ভারত।

রাওয়াতের দাবি

রাওয়াতের দাবি

সিডিএস বিপিন রাওয়াত দাবি করেছেন, উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে দিতে ১০ থেকে ১২ বছরের বালক বালিকাদের টার্গেট করা। তাঁরে মনে বিচ্ছিন্নতাবাদের বীজ জাগিয়ে তোলা হয়। তাই উপত্যকা থেকে বিচ্ছিন্নতাবাদ নির্মুল করতে হলে আগে এই বিচ্ছিন্নতাবাদীদের আলাদা ক্যাম্পে রাখতে হবে। ১০ থেকে ১২ বছর বয়সের বালক বালিকাদের সবার আগেই এই বিচ্ছিন্নতাবাদ মুক্ত শিবিরে রাখা জরুরি বলে দাবি করেছেন সিডিএস রাওয়াত। তিনি অভিযোগ করেছে কাশ্মীরের স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের বিচ্ছিন্নতাবাদের পাঠ পড়ানো হয়।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ

কাশ্মীর থেকে ৩০ ধারা বিলোপ করা হয়েছিল ২০১৯ সালের ৫ অগস্ট। মোদী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরেই তোলপাড় হয়েছিল গোটা দেশ। কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল পাকিস্তান। আন্তর্জাতিক মহলে এই নিয়ে ভারতের বিরুদ্ধে সরবও হয়েছে তারা। রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে পাকিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+