Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি পাকিস্তানের, পাল্টা জবাব ভারতীয় সেনার; বান্দিপোরায় সেনা-জঙ্গি এনকাউন্টার

Pakistan: পহেলগাঁও জঙ্গি হামলার তিন দিন পার। সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। শুক্রবার নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গুলি চালাল পাকিস্তান। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর গুলি চালায় পাকিস্তানি সেনা। নিয়ন্ত্রণ রেখার এপাড়ে ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালিয়ে যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনাও। যদিও কোনও হতাহতের খবর মেলেনি।

শুক্রবার কাকভোরে সেনা ও জঙ্গি গুলির লড়াই শুরু হয় বান্দিপোরা জেলাতেও। বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির কথা গোপন সূত্র মারফত জানতে পারে ভারতীয় সেনা। সেইমতো শুরু হয় চিরুনি তল্লাশি। গোটা এলাকা কর্ডন করে ফেলে সেনাবাহিনী। এরপরই আচমকাই এনকাউন্টার শুরু হয়। গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা গুলি চালায় সেনা।

army

মঙ্গলবার পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই জম্মু কাশ্মীর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার উধমপুরেও সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল। তাতে শহিদ হন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের জওয়ান। ডুডু বসন্তগড় এলাকায় গুলির লড়াই চলে। জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলে ভারতীয় সেনা। শুরু হয় এনকাউন্টার।

জঙ্গিদের গুলিতে শহিদ হন এরাজ্যের নদিয়া জেলার বাসিন্দা জওয়াব ঝন্টু আলি শেখ। তেহট্টের পাথরঘাটার বাসিন্দা তিনি। ভারতীয় সেনার ছয় প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন। ১৪ বছর ধরে ভারতীয় সেনার কর্মরত। সামনে থেকে জঙ্গি নিকেশের দায়িত্বে ছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেএ শেষরক্ষা হয়নি। নদিয়ার বাড়িতে খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও।

গত মঙ্গলবার পহেলগাঁওতে ২৬ জন পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। শুক্রবার কাশ্মীর উপত্যকায় মোতায়েন আর্মি কম্যান্ডারদের সঙ্গে দেখা করবেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। উপত্যকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান যেভাবে গুলি চালাচ্ছে, তা নিয়ে আলোচনায় বসতে পারেন সেনাপ্রধান।

Take a Poll

ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া বলে খবর। সূত্রের আরও খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর যেভাবে পাকিস্তান বাড়বাড়ন্ত শুরু করেছে তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। যেকোনও সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি থেকে সরে আসার কথা ঘোষণা করতে পারে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+